গুরুত্বপূর্ণ খবর

১.১৭ কোটি আধার কার্ড নম্বর বাতিল হয়ে গেল! কেন্দ্র সরকারের এমন পদক্ষেপের কারণ কি?

সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে জানা গিয়েছে ভারতের প্রায় ১.১৭ কোটি আধার কার্ড নম্বর বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। UIDAI (Unique Identification Authority of India) এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গোটা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আধার কার্ড বর্তমান সময়ে নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ নথি—চিকিৎসা পরিষেবা, সরকারি স্কিম, ব্যাঙ্কিং পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হয়। তাই এত বিশাল সংখ্যক আধার বাতিল হওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত জানার আগ্রহ সকলের।

কেন বাতিল করা হল এই আধার কার্ড নম্বর গুলি?

UIDAI জানিয়েছে, যেই সব আধার কার্ডধারীদের নথি যাচাই সম্পূর্ণ হয়নি বা যাঁদের তথ্য সঠিক নয়, সেই সব অপ্রামাণিক ও অপ্রত্যয়িত আধার নম্বর বাতিল করা হয়েছে। এর ফলে কেন্দ্র চায় আধার ডেটাবেসকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা। অনেক আধারে জন্মতারিখ বা ঠিকানার মতো তথ্য ভুল ছিল, বেশ কিছু আধার ছিল যেই গুলির সঙ্গে বাস্তব কোনও পরিচয় প্রমাণ মেলেনি।, কয়েকটি কার্ডে ডুপ্লিকেট এন্ট্রি ধরা পড়েছে।

UIDAI এর মতে এই পদক্ষেপের প্রয়োজনীয়তা কী?

UIDAI এর বক্তব্য, দেশের নাগরিকদের সুরক্ষিত তথ্য ভাণ্ডার বজায় রাখতে গেলে এই ধরনের ভুল এবং ভুয়ো আধার নম্বর বাতিল করা জরুরি। একাধিক আধার নম্বর থাকা, অথবা ভুয়ো পরিচয়ের ভিত্তিতে আধার তৈরি হলে তা জাতীয় নিরাপত্তা এবং বিভিন্ন স্কিমে জালিয়াতির সম্ভাবনা সৃষ্টি করে।

কীভাবে বুঝবেন আপনার আধার কার্ড সচল আছে কিনা?

আপনার আধার কার্ড সচল আছে কিনা তা UIDAI এর ওয়েবসাইট বা mAadhaar অ্যাপ থেকে যাচাই করে নিতে পারেন। UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Verify Aadhaar Number” অপশনটি ব্যবহার করুন, সচল থাকলে “Aadhaar Number Exists” বার্তা দেখাবে, বাতিল হলে দেখাবে “Does Not Exist”.

কী করতে হবে যদি আধার কার্ড বাতিল হয়ে যায়?

যদি আপনার আধার বাতিল হয়ে থাকে, তাহলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করে পুনরায় নথিভুক্ত হতে পারেন। এর জন্য আপনাকে নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে। ঠিকানার প্রমাণ যেমন – বিদ্যুৎ বিল বা রেশন কার্ড। এই বিশাল সংখ্যক আধার বাতিলের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রভাবিত হতে পারে যদি ব্যবহারকারীরা সচেতন না থাকেন। KYC আপডেট না থাকলে ব্যাংক একাউন্ট ব্লক হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার, PM Kisan, Ujjwala স্কিমের মতো প্রকল্প বন্ধ হতে পারে, আধার লিঙ্ক না থাকলে মোবাইল নম্বর বন্ধ হতে পারে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার?

উপসংহার

UIDAI-এর এই কড়া পদক্ষেপের পিছনে রয়েছে ডেটা নিরাপত্তা এবং জালিয়াতি প্রতিরোধের লক্ষ্য। তাই কোনও বিভ্রান্তি বা সমস্যায় পড়ার আগেই নিজের আধার নম্বর যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।

Related Articles