সুসংবাদ ৩% DA বৃদ্ধি হল! এবার ষষ্ঠ বেতন কমিশন কবে? রাজ্য সরকারি কর্মীদের জানা দরকার
Dearness Allowance
২০২৫ সালের ১ জুলাই থেকে DA ৩ শতাংশ বাড়তে চলেছে । এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, নতুন হারে ডিএ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ দাঁড়াবে ৫৮ শতাংশে। বর্তমানে তাঁরা ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সপ্তম বেতন কমিশনের আওতায়। জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ, ২০তম কিস্তি পূর্ণ হবে এই বৃদ্ধির মাধ্যমে।
নিয়ম মেনেই বছরে দু’বার DA বৃদ্ধি
কেন্দ্র সরকার প্রতি বছর দুই দফায়, জানুয়ারি ও জুলাই মাসে ডিএ বৃদ্ধি করে। তবে সরকারিভাবে এই ঘোষণা কিছুটা পরে করা হয়। সাধারণত দীপাবলির সময় জুলাই মাসের ডিএ বৃদ্ধির ঘোষণা আসে। জানুয়ারি এবং জুলাইয়ের ডিএ কার্যকর হয় সংশ্লিষ্ট সময় থেকেই। এইবারেও সেই নিয়ম অনুযায়ী জুলাই মাসের ডিএ বৃদ্ধি হতে চলেছে, যদিও সরকারিভাবে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তবে কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে আশা তৈরি হয়েছে যে, এবারও বাড়তি ডিএ পেয়ে যাবেন তাঁরা।
২০২৬ থেকে অষ্টম পে কমিশন চালু
বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে অষ্টম পে কমিশন চালু হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ জুলাই ২০২৫-এর ডিএ বৃদ্ধি হবে সপ্তম পে কমিশনের আওতায় শেষ বৃদ্ধি। এই নিয়ে কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনই রাজ্যের কর্মচারীদের মধ্যে বাড়ছে অসন্তোষ।
রাজ্যে এখনও ষষ্ঠ পে কমিশনের আওতায় কর্মচারীরা
মলয় মুখোপাধ্যায় এই প্রসঙ্গে হতাশা প্রকাশ করে জানিয়েছেন, “কেন্দ্র অষ্টম পে কমিশনের জন্য প্রস্তুত হচ্ছে। অথচ পশ্চিমবঙ্গের কর্মচারীরা এখনও ষষ্ঠ পে কমিশনের আওতায় রয়েছেন। সপ্তম পে কমিশন কবে আসবে, সেটা বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন।” পশ্চিমবঙ্গের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য ২৫% বকেয়া DA মেটায়নি।
এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। তাঁরা মনে করছেন, যখন কেন্দ্রীয় কর্মচারীরা নিয়মিত বেতন ও ডিএ বৃদ্ধির সুবিধা পাচ্ছেন, তখন রাজ্যের কর্মচারীদের সঙ্গে এই ধরনের বৈষম্য অযৌক্তিক। এবারে দেখার যে পশ্চিমবঙ্গ সরকার কি সিদ্ধান্ত নেয় সুদূর ভবিষ্যতে।
দুর্গাপুজোর ছুটি বাতিল হল এই কর্মীদের। বকেয়া DA এর মধ্যেই নতুন খারাপ খবর!
সুপ্রিম কোর্টের নির্দেশও উপেক্ষিত!
রাজ্যে ডিএ ইস্যুতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, ২৫% বকেয়া ডিএ কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কিন্তু তা এখনও কার্যকর হয়নি। বরং রাজ্য সরকারের পক্ষ থেকে টালবাহানা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে কর্মচারী মহলে অসন্তোষ আরও বাড়ছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুলনা করে তাঁরা রাজ্য সরকারের অবস্থান নিয়ে বারবার প্রশ্ন তুলছেন।



