
রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় ঘোষণা এসেছে, রাজ্য সরকারের তরফে এবার ডিএ (Dearness Allowance) বাড়িয়ে দেওয়া হয়েছে ৫%। এই সিদ্ধান্তে লক্ষাধিক কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। চলুন দেখে নেওয়া যাক এই সিদ্ধান্তে কার কতটা লাভ হল, এবং কত টাকা বেতন বৃদ্ধি হবে? আর সরকারের তরফে অনেক বড় ঘোষণা করা হয়েছে অনেক দিন পর সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে।
রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ল ৫% কার কতটা লাভ?
সরকারি ঘোষণা অনুযায়ী নতুন DA হারের হিসাব রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএ ৫% বাড়িয়ে মোট ৫৫% করা হয়েছে। মুলত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সরকারি কর্মীদের জন্য এই ঘোষণা করেছেন। হ্যাঁ এই খবর পশ্চিমবঙ্গের নয়। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, এবং পেনশন প্রাপ্ত ব্যক্তিদের উপর এবং ১ মে ২০২৫ থেকে এই জিনিসে কার্যকর হবে।
কারা এই বর্ধিত DA র সুবিধা পাবেন?
এই বর্ধিত DA-র সুবিধা পাবেন রাজ্য সরকারের অধীনে থাকা প্রায় ৮ লক্ষ কর্মচারী ও ৬ লক্ষ পেনশনভোগী। স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মচারী, অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরা। আর এবারে একে একে সকল রাজ্য সরকারের তরফে তাদের কর্মীদের জন্য এই সুবিধা নিয়ে আসা হচ্ছে কিন্তু অনেকেই মনে করছেন যে পশ্চিমবঙ্গে এমন খবর কবে হবে?
কত টাকা বেতন বৃদ্ধি?
ধরুন, কারও বেসিক পে ৩০০০০ সঙ্গে ৫% ডিএ বৃদ্ধি হলে ১৫০০ টাকা মাইনে বৃদ্ধি হবে অর্থাৎ যারা ১ লাখ মাইনে পায় তারা এবার থেকে ১ লাখ ৫ হাজার টাকা পাবে। এবারে এর সঙ্গে আরও সুবিধা যোগ হয়ে গেলে আরও মাইনে বাড়তে পারে।
পেনশন নির্ধারণে ডিএ যুক্ত হওয়ায় অবসরপ্রাপ্ত কর্মীরা সুবিধা পাবেন, নতুন বেতন কাঠামো ও বোনাসের উপর প্রভাব ফেলতে পারে, ভবিষ্যতে HRA বা অন্যান্য ভাতা হিসাবেও পরিবর্তন আসতে পারে।
বিবাহিতরা প্রতিমাসে ৯২৫০ টাকা পাবে! পোস্ট অফিস MIS স্কিমের মাধ্যমে বিনা পরিশ্রমে আয়
এবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী সংগঠন গুলির প্রতিক্রিয়া অনুসারে বিভিন্ন রাজ্য সরকারি কর্মী সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, তাদের দাবি “বকেয়া DA” এবং “Pay Parity” নিয়েও সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। “এই সিদ্ধান্ত স্বস্তি দিলেও, কেন্দ্রীয় হারে DA পাওয়া এখনও অধরাই। DA বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের মাসিক বেতনে কিছুটা বাড়তি টাকা হাতে আসবে। যদিও কেন্দ্রীয় কর্মীদের তুলনায় তা এখনও অনেক কম, তবু এটি একধরনের স্বস্তির খবর। ভবিষ্যতে যদি আরও হারে বৃদ্ধির সম্ভাবনা থাকে, তবে কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে।



