500 Rupee Note: এবারে কি 500 টাকার নোট বাতিল হতে চলেছে? দেশের সকল ATM এ RBI এর নির্দেশ পৌঁছে গেল
Reserve Bank of India
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব অনুযায়ী, ৫০০ টাকার নোট বাতিল (Indian Currency 500 Rupee Note) হতে চলেছে। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো। PIB ফ্যাক্ট চেকও এই গুজবকে মিথ্যা বলে ঘোষণা করেছে। কিন্তু এরই সঙ্গে কিছু জাল নোট নিয়েও বড় খবর শুনতে পাওয়া যাচ্ছে এবারে সেই সম্পর্কে দেখে নেওয়া যাক।
RBI Instruction on 500 Rupee Note
ইতিমধ্যেই শুনতে পাওয়া যাচ্ছে যে রিজার্ভ ব্যাংক সকল বাং গুলোকে ATM এ ৫০০ টাকার নোটের সঙ্গে ১০০ ও ২০০ টাকার নোট রাখার নির্দেশ দিয়েছে এবং ৫০০ টাকার জাল নোট ছড়িয়ে পরা নিয়ে অনেকটাই চিন্তায় আছে সকলে। এছাড়াও আরবিআই ব্যাংক গুলিকে নির্দেশ দিয়েছে, তারা যেন ৫০০ টাকার নোটের ফিটনেস পরীক্ষা করে অযোগ্য নোট গুলি চিহ্নিত করে। এই প্রক্রিয়ায় বিশেষ মেশিন ব্যবহার করে নোটের অবস্থা নিরীক্ষণ করা হবে। অযোগ্য নোট গুলি প্রতিস্থাপন করে নতুন নোট বাজারে ছাড়া হবে।
৫০০ টাকার আসল নোট চেনার উপায়
নোটে এমবেড করা থ্রেডটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়, আলোতে ধরলে মহাত্মা গান্ধীর ছবি দৃশ্যমান হয়, দেবনাগরী অক্ষরে ‘ভারত’ লেখা থাকে, নোটের সামনের ও পিছনের দিকে ‘500’ সংখ্যাটি সম্পূর্ণ প্রদর্শিত হয়, মহাত্মা গান্ধীর প্রতিকৃতি স্পর্শ করলে উঁচু অনুভূত হয়।
ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত ৫০০ টাকার নোট বদলানোর নিয়ম
নিয়ম অনুযায়ী, ছেড়া বা ক্ষতিগ্রস্ত ৫০০ টাকার নোট যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে বদলানো যায়। ৫,০০০ টাকার কম পরিমাণ নোট তৎক্ষণাৎ বিনিময় করা যায়। এর বেশি পরিমাণ নোট থাকলে, ৩০ দিনের মধ্যে আপনার একাউন্টে সমতুল্য মূল্য জমা হয়ে যাবে। এই প্রক্রিয়ার জন্য কোনও ফর্ম পূরণ করার প্রয়োজন নেই।
গুজবে কান দেবেন না! সচেতন থাকুন
৫০০ টাকার নোট বাতিল হওয়ার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা পিআইবি এর অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে তথ্য যাচাই করুন। গুজবে কান না দিয়ে সচেতন থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। আরও জানানো হয়েছে যে আগামী ৩ মাসের মধ্যে সকল ব্যাংককে সব এটিএম মেশিনে ১০০ টাকার নোট ও ২০০ টাকার নোট মজুত করতে হবে বলে জানানো হয়েছে।
উপসংহার
৫০০ টাকার নোট বাতিল হচ্ছে না, RBI অযোগ্য নোট চিহ্নিত করে প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে, নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য দেখে আসল ও নকল পার্থক্য করুন, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট সহজেই ব্যাংকে বদলানো যায়, গুজবে কান না দিয়ে অফিসিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করুন।



