চাকরি

Dearness Allowance: একধাক্কায় ৬% DA বৃদ্ধি হল সরকারি কর্মীদের, জুলাই মাসেই বকেয়া মিটবে? সরকারের তরফে কি আপডেট

DA Hike News

সরকারি কর্মীদের জন্য এবার এলো বড়সড় সুখবর। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে সরকার ৬% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী যেমন খুশি, তেমনই আবার নতুন করে আশার আলো দেখছেন তারা। সরকারি সূত্রে জানা গেছে, এই বৃদ্ধি একেবারে এক ধাক্কায় করা হচ্ছে। এর ফলে কর্মীদের আর্থিক সুরাহা যেমন বাড়বে, তেমনই মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মেলাতে সুবিধা হবে।

Dearness Allowance Hike in July?

এই ৬% ডিএ বৃদ্ধি কেবলমাত্র ভবিষ্যতের জন্য নয়, বরং পূর্বের বকেয়ার উপরও প্রভাব ফেলবে বলে জানানো হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন “এই বৃদ্ধির প্রভাব কবে থেকে পড়বে?”, “আগের বকেয়া গুলো কবে মিটবে?” বর্ধিত ডিএ ১ লা জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর করা হবে। বেতন বৃদ্ধি হিসেবেই এই টাকা কর্মীদের একাউন্টে পাঠানো হতে পারে। তাহলে বেতন বৃদ্ধি ও বকেয়া ডিএ একই সাথে পাওয়া যাবে।

DA Hike News

তবে অনেকে মনে করছেন, এই ৬% বৃদ্ধির মধ্যে দিয়ে সরকার হয়তো বকেয়া মেটানোর পথে হাঁটছে। ডিএ বৃদ্ধি ঘোষণার পরই কর্মীদের মধ্যে দেখা গেছে স্বস্তির হাওয়া। একদিকে যেমন আর্থিক সুরাহা মিলবে, অন্য দিকে দীর্ঘদিনের আন্দোলনের পর কিছুটা হলেও সফলতার স্বাদ পেলেন সকলে। তবে অনেকেই চাইছেন, শুধু ডিএ নয় নতুন পে কমিশনের ঘোষণা এবং পুরো বকেয়ার হিসেব মেটানো হোক দ্রুত। একাধিক কর্মচারী সংগঠন ইতি মধ্যেই এই নিয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে।

সরকারি কর্মীদের ২৪০০০ টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে! অবশেষে অনেকদিনের দাবিপূরণ

এই সিদ্ধান্তে একদিকে যেমন সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি এসেছে, তেমনই আবার ভবিষ্যতের জন্য নতুন করে আন্দোলনের প্রস্তুতিও চলতে পারে। এখন দেখার বিষয়, সরকার আগামী দিনে আরও কোনো বড় সিদ্ধান্ত নেয় কি না। আর এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীর সরকারের তরফে নেওয়া হয়েছে এখন পশ্চিমবঙ্গের এমন কোন সিদ্ধান্ত এখন নেওয়া হয়নি।

Related Articles