সরকারি কর্মীদের ৩৪% বেতন বৃদ্ধি হতে চলেছে! বকেয়া ডিএ বৃদ্ধির আবহে বড় খবর মিলল
Employee Benefits
চলতি বছরে সরকারি কর্মীদের জন্য একের পর এক বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে সুখবর সামনে আসছে। বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত আলোচনার মাঝেই নতুন খবর এসেছে, যা অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ৩৪% পর্যন্ত বাড়তে পারে। ৮ম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ কার্যকর হওয়ার আগে Fitment Factor বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর ফলে বেতন উল্লেখ যোগ্যভাবে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।
Fitment Factor বৃদ্ধি মানেই বেতন বৃদ্ধি
বর্তমানে Fitment Factor হল 2.57, যা বেসিক বেতনের ওপর ভিত্তি করে মূল বেতন নির্ধারণে ব্যবহৃত হয়। সূত্রের দাবি অনুযায়ী, সরকার এটিকে বাড়িয়ে 3.68 করার পরিকল্পনা করছে। ধরুন একজন কর্মচারীর বর্তমান বেসিক বেতন 18,000, বর্তমান ফিটমেন্ট অনুযায়ী মূল বেতন = 18,000 x 2.57 = 46,260, নতুন ফিটমেন্ট অনুযায়ী মূল বেতন = 18,000 x 3.68 = 66,240 অর্থাৎ প্রায় 20,000 টাকারও বেশি বৃদ্ধি। এই বৃদ্ধিকে কেন্দ্রীয় কর্মচারীরা ‘৮ম বেতন কমিশনের আগাম প্রভাব’ হিসেবেও দেখছেন।
বকেয়া DA ও HRA নিয়ে জোর আলোচনা
সরকারি কর্মীদের মধ্যে আরও একটি বড় দাবি হল বকেয়া ডিএ (DA Arrear) প্রদান। 2020 থেকে 2021 সালের মধ্যে কোভিড পরিস্থিতির কারণে তিন কিস্তির DA স্থগিত করা হয়েছিল। এখন সেই বকেয়া DA ফেরতের দাবিতে আন্দোলন চলছে। মোট 18 মাসের DA বাকি রয়েছে, এই টাকাটি ফেরত দিলে প্রায় লক্ষাধিক টাকা পাবেন বহু কর্মচারী, তবে সরকার এখনো এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি।
৮ম বেতন কমিশনের ঘোষণা ২০২৬ সালের আগে?
যদিও সরকার ৮ম বেতন কমিশন চালুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি, তবুও বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী এই কমিশন ২০২৬ সালের আগে কার্যকর হতে পারে। ৭ম বেতন কমিশন কার্যকর হয় ২০১৬ সালে, প্রতি ১০ বছর অন্তর কমিশন পরিবর্তন হয়, এই ধারাবাহিকতা অনুযায়ী, আগামী কমিশনের ঘোষণা ২০২৬ এ হওয়ার কথা, তবে তার আগেই Fitment Factor এর পরিবর্তনের মাধ্যমে সরকার কর্মীদের আর্থিকভাবে স্বস্তি দিতে পারে।
রাজ্য সরকারি কর্মচারীরাও কি পাবেন এই সুবিধা?
যদিও Fitment Factor ও বেতন বৃদ্ধি মূলত কেন্দ্রীয় কর্মচারীদের জন্য, তবে রাজ্য সরকারগুলিও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসরণ করে। ফলে পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের কর্মচারীরাও ভবিষ্যতে এই সুবিধা পেতে পারেন। Fitment Factor 2.57 থেকে বেড়ে 3.68 হতে পারে, বেসিক বেতনের ওপর ভিত্তি করে মূল বেতন ৩৪% পর্যন্ত বাড়তে পারে, 18 মাসের বকেয়া DA ফেরতের দাবিতে আন্দোলন চলছে।
৮ম বেতন কমিশনের প্রভাব ২০২৬ এর আগেই পড়তে পারে, সরকারি কর্মীদের আর্থিক স্বস্তির দিক থেকে এটি বড় পদক্ষেপ হতে চলেছে। এখন শুধু কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। কিন্তু কেন্দ্র সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হলেও রাজ্য সরকারের তরফে এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।



