8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর

সকল সরকারি কর্মীদের জন্য দীপাবলির আগেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে নতুন আশার প্রদীপ জেগে উঠল। সরকারি কর্মীরা (Govt Employees Benefits) অনেকদিন ধরেই নানা ধরণের দাবি পূরণের জন্য আন্দোলন করে চলেছে। এক এক করে কেন্দ্র সরকারি কর্মীদের সব আশা পূরণ হচ্ছে। সম্প্রতি কেন্দ্র সরকারি কর্মীদের দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা (Dearness Allowance) বেড়েছে।
8th Pay Commission Implement News
দীপাবলির আগেই সপ্তম পে কমিশনের (7th Pay Commission) আওতায় মহার্ঘ ভাতা বেড়েছে 3 শতাংশ। এতদিন যাবৎ 50 শতাংশ হারে মহর্ঘ ভাতা পাচ্ছিল কর্মীরা। জানুয়ারি মাসে প্রথম দফায় 4% মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এর পরে দ্বিতীয় দফায় চলতি মাসে 3% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার। এখন তারা 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। নিয়ম অনুযায়ি বছরে দুই বার মহার্ঘ ভাতা বাড়ানো হয়।
অষ্টম বেতন কমিশন
চলতি বছরেও তাই করা হয়েছে। দীপাবলির আগেই মহার্ঘ ভাতা বাড়ানোতে স্বভাবতই খুশি কর্মীরা। এবার জোরালো দাবি উঠেছে নতুন পে কমিশন গঠনের জন্য। যখন মহার্ঘ ভাতা 50% এ পৌছায় তখনই নতুন কমিশন গঠন করা হয়। এবার জানুয়ারি মাসেই 50% এ পৌছে গিয়েছে মহার্ঘ ভাতা। তখন থেকেই অষ্ঠম পে কমিশন (8th Pay Commission) গঠন করার বিষয়ে নিয়ে জল্পনা শুরু হয়।
এবার চলতি মাসে মহার্ঘ ভাতা 53% পৌছোতেই জল্পনা আরো জোরালো হয়। এবার হয়তো এই জল্পনার অবসান ঘটাতে পারে সরকার। জানা যাচ্ছে নভেম্বর মাসে অষ্ঠম পে কমিশন (8th Pay Commission) গঠন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ি আগামী মাসে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠক বসবে। এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। সেখানেই অষ্ঠম পে কমিশন গঠন করা হতে পারে।

অষ্ঠম পে কমিশন (8th Pay Commission) গঠন হলে লাফিয়ে বাড়বে কেন্দ্র সরকারি কর্মীদের বেতন। নিয়ম অনুযায়ি 10 বছর পর পর বেতন কমিশন গঠন করা হয়। এর আগে 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়। সেই কমিশনের সুপারিশ গুলো 2016 সালের 1 লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়। সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসিক বেতন 26 হাজার টাকা দাবি করা হয়।
তখন সেই প্রস্তাব প্রত্যাখান করা হয়। আর তখন নূন্যতম মাসিক বেতন 18 হাজার টাকা রাখা হয়েছিল। এবার 10 বছর হতে 2026 সালে জানুয়ারি থেকে অষ্ঠম পে কমিশন (8th Pay Commission) শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখা যাক আগামী মাসে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠকে অষ্ঠম পে কমিশন গঠন করা হয় কিনা। এই নিয়ে আধিকারিক ভাবে কোন কিছু ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত।
Written by Ananya Chakraborty.



