
পশ্চিমবঙ্গের রেল যাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ ডিভিশনে খুব শীঘ্রই নামছে নতুন দু’টি AC লোকাল ট্রেন। কলকাতা শহর এবং আশপাশের এলাকায় যাতায়াতকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন রেলওয়ে। এই ট্রেন গুলোর সুবিধা, রুট, সময় এবং ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে। মুম্বাই, চেন্নাইয়ের পর এবার কলকাতাতে এই সুবিধা শুরু করা হবে বলে মনে করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
শিয়ালদহ ডিভিশনে নামছে নতুন জোড়া AC লোকাল ট্রেন
- নতুন AC লোকাল ট্রেনের নতুন বৈশিষ্ট্য
- সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কোচ
- আধুনিক ডিজাইন ও আরামদায়ক সিটিং ব্যবস্থাপনা
- দুর্দান্ত ভেন্টিলেশন এবং নিরাপত্তা ব্যবস্থা
কোন কোন রুটে চালু হচ্ছে এই ট্রেন?
এই জোড়া AC লোকাল ট্রেন দুটি চলবে মূলত ব্যস্ততম রুটে। যেই রুটে প্রচুর যাত্রী চলাচল করে প্রতিদিন, বিশেষ করে অফিস টাইমে। তাই এই রুটে AC লোকাল চালু হওয়ায় স্বস্তি পাবে হাজারো যাত্রী। কিন্তু এখনও সঠিক যাত্রা পথ নির্ধারণ করা হয়নি ভারতীয় রেলের তরফে, কিন্তু খুব তাড়াতাড়ি বা পুজোর মরশুমের আগে এই নিয়ে কোন বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
সময়সূচি কেমন হতে পারে?
প্রাথমিকভাবে রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই ট্রেন গুলো চালানো হবে। যেমন – শিয়ালদহ থেকে বারুইপুর – সকাল ৮ : ৩০ ও সন্ধ্যা ৬ : ১৫, শিয়ালদহ থেকে ডানকুনি – সকাল ৭ : ১৫ ও সন্ধ্যা ৫ : ৩০। এটা শুধুমাত্র বোঝানোর জন্য ব্যবহার করা হল, সকলের উচিত আসল সময় জেনে নিয়ে তবেই যাত্রার সিদ্ধান্ত নেওয়া।
কত হবে এই AC লোকাল ট্রেনের ভাড়া?
AC লোকাল ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে সাধ্যের মধ্যে রাখার মতো। সাধারণ ভাড়া : 45, মাসিক টিকিট : 975। আর যত দিন যাবে এই ভাড়া আরও বৃদ্ধি পেতে থাকবে এবং ধীরে ধীরে সকল ট্রেন এসি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আরও কিছু তথ্য এই সম্পর্কে জেনে নেওয়া যাক।
AC ট্রেন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা
- তীব্র গরমে স্বস্তিদায়ক যাত্রা
- ভিড় কম হওয়ায় আরাম দায়ক যাতায়াত
- নিরাপত্তা ও সময় মতো ট্রেন চলাচলের নিশ্চয়তা
ব্যাংক একাউন্টে টাকা রাখলেই চার্জ! RBI-র নতুন নিয়মে কী প্রভাব পড়বে আপনার উপরে?
কাদের জন্য এটি সবচেয়ে উপকারী হবে?
- নিত্য যাত্রী অফিস গামী ব্যক্তিরা
- সিনিয়র সিটিজেন ও অসুস্থ যাত্রীরা
- যাঁরা নিয়মিত মাসিক টিকিট ব্যবহার করেন
- যাঁরা সময় ও স্বাচ্ছন্দ্য – দুটোই পছন্দ করেন



