স্কলারশিপ

পশ্চিমবঙ্গে ঐক্যশ্রী স্কলারশিপে অনলাইন আবেদন শুরু হল। এবারে বেশি টাকা? সকল খুঁটিনাটি জেনে নিন

Government Scholarship 2025

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পরিচালিত ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫ (Aikyashree Scholarship 2025) এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপ একটি বড় সহায়তা। এবারে একাধিক পরিবর্তনের পাশাপাশি বৃত্তির পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। আবেদনকারীরা অনলাইনে ঘরে বসেই ফর্ম পূরণ করতে পারবেন।

কারা পাবে ঐক্যশ্রী স্কলারশিপ?

ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি এবং শিখ ছাত্র ছাত্রীদের দেওয়া হয়। ছাত্র ছাত্রীরা নিম্নলিখিত শর্ত গুলি পূরণ করলেই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন – পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে, সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।

কোন কোন শ্রেণির পড়ুয়ারা আবেদন করতে পারবে?

ঐক্যশ্রী স্কলারশিপ বিভিন্ন স্তরের পড়ুয়াদের জন্য প্রযোজ্য, প্রি ম্যাট্রিক Class I থেকে X পর্যন্ত, পোস্ট ম্যাট্রিক Class XI থেকে Ph.D পর্যন্ত, মেরিট কাম মিনস স্কলারশিপ টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্সের জন্য। আবেদনের আগে এই সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়ার দরকার আছে।

ঐক্যশ্রী স্কলারশিপ বৃত্তির পরিমাণ

এই বছর কিছু ক্যাটাগরিতে বৃত্তির অঙ্ক বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা বার্ষিক যে অর্থসাহায্য পাবেন, তা তাদের কোর্স এবং শ্রেণি অনুযায়ী আলাদা হবে। প্রি ম্যাট্রিক পর্যায়ে – 1,100 থেকে 5,700 পর্যন্ত, পোস্ট ম্যাট্রিক পর্যায়ে 2,500 থেকে 13,200 পর্যন্ত, টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্স 20,000 পর্যন্ত বার্ষিক।

ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কেমন?

অনলাইনে আবেদন করতে হলে শিক্ষার্থীদের এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করলেই আবেদন সম্পন্ন হবে – নতুন রেজিস্ট্রেশন করে লগইন করুন, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন, পূর্ণাঙ্গ ফর্ম সাবমিট করুন ও অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করুন।

আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে?

আবেদনের সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র লাগবে – জন্ম সনদ বা আধার কার্ড, সম্প্রদায় শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক একাউন্টের ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, আবেদন শুরুর তারিখ ২৫ জুন ২০২৫ ও আগামী ৩১ শে আগস্ট আবেদনের শেষ তারিখ টাই তার মধ্যে এই সকল আবেদন করে নিতে হবে।

জুলাইয়ের শুরুতেই হাফ ডে ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার! খুব খুশি সরকারি কর্মীরা

উপসংহার

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫ শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। এবার বাড়ানো অর্থ সাহায্য অনেকের শিক্ষা জীবনে সহায়ক হবে। তাই দেরি না করে আজই আবেদন করুন এবং নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ। এই নিয়ে কন মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।

Related Articles