
অক্ষয় তৃতীয়া ২০২৫ হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন, যা বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই বছরে তিথিটি ঘিরে তৈরি হয়েছে দ্বিধা, এই পবিত্র দিনটি কি ২৯ এপ্রিল নাকি ৩০ এপ্রিল পড়ছে? এই প্রতিবেদনে জানুন সঠিক দিন, পূজার সময়, এবং এর পেছনের জ্যোতিষ ব্যাখ্যা। আরও এমন কিছু অজানা তথ্য যা সম্পর্কে হয়তো অনেকেরই জানা ছিল না।
২০২৫ সালের অক্ষয় তৃতীয়ার তারিখ নিয়ে ধন্ধ ২৯ না ৩০ এপ্রিল?
- ‘অক্ষয়’ শব্দের অর্থ – যা কখনও ক্ষয় হয় না।
- বিশ্বাস করা হয়, এই দিনে শুরু করা যেকোনো শুভ কাজ চিরস্থায়ী ও ফলদায়ক হয়।
- এটি মূলত ব্যবসা, বিনিয়োগ, স্বর্ণ কেনা, বিয়ে বা নতুন কিছু শুরু করার অন্যতম শুভ দিন।
অক্ষয় তৃতীয়া ২০২৫ কবে পালিত হবে?
জ্যোতিষ শাস্ত্র ও পঞ্চাঙ্গ বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের অক্ষয় তৃতীয়া পালিত হবে ৩০ এপ্রিল, বুধবার, তৃতীয়া তিথি শুরু – ২৯ এপ্রিল রাত ১২ : ১২ মিনিটে, তৃতীয়া তিথি শেষ – ৩০ এপ্রিল রাত ১২ : ৫২ মিনিটে, পুজো মুহূর্ত (Puja Muhurat) ৩০ এপ্রিল সকাল ৫ : ৩৮ থেকে দুপুর ১ : ৫১ পর্যন্ত অক্ষয় তৃতীয়া পূজার সর্বোত্তম সময়। ২৯ এপ্রিল রাত থেকে তৃতীয়া তিথি শুরু হলেও, হিন্দু শাস্ত্র অনুযায়ী দিন গণনা হয় সূর্যোদয় অনুসারে। যেহেতু ৩০ এপ্রিল সূর্যোদয়ের সময় তৃতীয়া তিথি সক্রিয় থাকবে এবং অধিকাংশ সময়টিই দিনের অংশে পড়ছে, তাই ৩০ এপ্রিলকেই অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করা হবে।
অক্ষয় তৃতীয়া ২০২৫ দিন কী করা শুভ?
- সোনা, রূপো, নতুন সম্পত্তি বা গহনা কেনা
- ব্যবসায় বিনিয়োগ শুরু করা
- বিয়ে বা বিয়ের কথা বার্তা
- গৃহ প্রবেশ বা নতুন কাজ শুরু
- গরিব ও ব্রাহ্মণদের দান ধ্যান করা
অক্ষয় তৃতীয়া ২০২৫ বিশেষ টিপস
এই দিন লক্ষ্মী ও বিষ্ণু দেবতার পূজা করলে বিশেষ ফল লাভ হয়, যারা গণেশ লক্ষ্মীর পূজা করেন, তাদের ব্যবসায়িক সাফল্য বাড়ে, অক্ষয় তৃতীয়ার সাথে সম্পর্কিত পৌরাণিক কাহিনি, এই দিনে মহা ভারতে কৃষ্ণ পাণ্ডবদের অক্ষয়পাত্র দিয়েছিলেন, যা কখনও শেষ হতো না, কুবের এই দিনেই ধনপতি রূপে প্রতিষ্ঠিত হন, পরশুরাম এই দিনে জন্ম গ্রহণ করেন, এই সব কাহিনি গুলিই অক্ষয় তৃতীয়াকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
৮.০৫% সুদে ফিক্সড ডিপোজিট! SBI সহ এই ৪টি ব্যাংকে বেশি রিটার্ন
অক্ষয় তৃতীয়া ২০২৫ নিয়ে বিভ্রান্তি থাকলেও, জ্যোতিষ শাস্ত্র ও ধর্মীয় নিয়ম অনুযায়ী ৩০ এপ্রিল, ২০২৫ দিনটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হবে। এই পবিত্র দিনে নতুন কিছু শুরু করুন, সোনা কিনুন, দান করুন এবং আপনার জীবনে টেনে আনুন সৌভাগ্য ও সাফল্য। কিন্তু ভালো কাজ করার কোন দিন হয় না সেই কারণের জন্য সকলের উচিত এই দান ধ্যান সর্বদা নিজেদের সাধ্য মত করে যাওয়া।



