গুরুত্বপূর্ণ খবর

পশ্চিমবঙ্গে ২০১০ সালের পর সব OBC Certificate বাতিল? আদালত কি জানালো?

Calcutta Highcourt Verdict

সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ২০১০ সালের পর পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত OBC Certificate প্রদান করেছে, তার একটি বড় অংশ বেআইনি বলে গণ্য। এই রায় রাজ্যের লক্ষাধিক OBC শ্রেণিভুক্ত মানুষদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে রায়ের ব্যাখ্যা, পরিণতি এবং ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে বিশ্লেষণ রইল নিচে। কলকাতা হাইকোর্ট জানায়, পশ্চিমবঙ্গ সরকার ২০১০ সালের পর থেকে যে OBC তালিকা তৈরি করেছে, তা সংবিধানের 342A ধারা লঙ্ঘন করে হয়েছে।

West Bengal OBC Certificate News

সংবিধান অনুযায়ী, রাজ্য সরকার নিজে নিজে OBC তালিকা তৈরি করতে পারে না, কেন্দ্রীয় OBC কমিশনের সুপারিশ ছাড়া এই ধরনের সার্টিফিকেট অবৈধ বলে বিবেচিত হতে পারে। আদালতের রায়ের ভিত্তিতে অনুমান করা হচ্ছে প্রায় ৫০০ জাতিকে দেওয়া OBC Certificate বাতিল হতে পারে, যার সংখ্যা ২০১০ সালের পর ৫ লক্ষেরও বেশি। তবে যারা ইতি মধ্যেই চাকরি বা শিক্ষা ক্ষেত্রে এই সার্টিফিকেট ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হতে পারে।

কারা প্রভাবিত হবেন এই সিদ্ধান্তে?

এই রায়ের ফলে মূলত নিচের শ্রেণির মানুষরা প্রভাবিত হতে পারেন, ২০১০ সালের পর যারা OBC হিসেবে চিহ্নিত হয়েছেন, যারা সরকারি চাকরি বা উচ্চশিক্ষায় সংরক্ষণের সুবিধা পেয়েছেন, OBC Certificate নিয়ে এখনও আবেদন প্রক্রিয়ায় রয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই রায় সংবিধান ও সামাজিক ন্যায়ের বিরুদ্ধে। যাদের কাছে OBC সার্টিফিকেট রয়েছে এবং যাঁরা বর্তমানে কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত।

নিজ নিজ সার্টিফিকেটের বৈধতা যাচাই করুন, ভবিষ্যতের জন্য সমস্ত প্রয়োজনীয় নথি ও রেকর্ড সংরক্ষণ করুন, নতুন করে সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে আইনজীবীর পরামর্শ নিন, এই রায়ের প্রভাব শুধু আইনি ক্ষেত্রেই নয়, রাজনৈতিক এবং সামাজিক পরিসরেও পড়তে পারে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে এই বিষয়টি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে, রাজ্যের সংখ্যা লঘু ও পিছিয়ে পড়া সম্প্রদায় গুলোর মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

রূপশ্রী প্রকল্পে মেয়েদের ২৫০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। কীভাবে অনলাইনে আবেদন করবেন?

কিন্তু এই OBC Certificate বাতিল মামলা নিয়ে এখন পর্যন্ত কোন পাকাপাকি সিদ্ধান্ত আসেনি এবং এই কারণের জন্য লক্ষ লক্ষ মানুষেরা খুবই সমস্যার মধ্যে আছেন আর আগামীতে কি হবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। এই সম্পর্কে আরও জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং দেখা যাক ফাইনাল কি রায়দান করা হয় এই নিয়ে।

Related Articles