APAAR ID: এবারে ‘আপার কার্ড’ করতে হবে সকলকে! আপার কার্ড কি? আপার কার্ডের সুবিধা কি?

আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ডের (PAN Card) পর এবারে আপার কার্ড (APAAR ID Card) নিয়ে হাজির সরকার (Government). এখন সরকারি বা বেসরকারি যে কোন কাজ করার জন্য যে কোন নথিপত্র জমা করতে হয় সকলকে। কিন্তু এই নতুন কার্ড সম্পর্কে অনেকেই জানেন না। তাই আজকে আপার কার্ড কি? আপার কার্ডের সুবিধা সম্পর্কে তথ্য জেনে নিতে চলেছি (AUTOMATED PERMANENT ACADEMIC ACCOUNT REGISTRY).
APAAR ID Card Registration Online
প্রযুক্তির উন্নতির সাথে সাথে শিক্ষা ব্যবস্থার উন্নতিও ঘটছে। শিক্ষা ব্যবস্থায় আরও যাতে উন্নতি করা যায়, সেই লক্ষ্যে নতুন প্রযুক্তির ব্যবহার আনা হলো। এই নতুন প্রযুক্তির মাধ্যমে একজন পড়ুয়ার শিক্ষাজীবন এবং কর্মজীবন দুটির মধ্যে সুন্দরভাবে সমন্বয় সাধন হবে। অপার আইডি বলতে বোঝায় “অটোমেটিক পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি”, যা প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর সরবরাহ করবে।
আপার কার্ড অনলাইন আবেদন
এই সিস্টেমের মাধ্যমে একজন শিক্ষার্থীর শিক্ষা এবং পেশাগত জীবনের সব তথ্য গুলি একই সঙ্গে লিপিবদ্ধ করা থাকবে। ডিজিটাল ডেটাবেসে একজন শিক্ষার্থীর শিক্ষা এবং পেশাগত জীবনের সম্পূর্ণ ডিটেলস থাকলে অনেকটাই সুবিধা হবে। এতদিন পর্যন্ত একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের যত রিপোর্ট কার্ড রয়েছে, সেই গুলোর হার্ড কপি হিসেবে তার কাছে রাখা থাকতো।
আপার কার্ড বাধ্যতামুলক হল?
এছাড়াও পেশাগত জীবনে সে যত জায়গায় কাজ করেছে, সেখানকার সার্টিফিকেট তার কাছে হার্ড কপি হিসাবে রাখা থাকতো। এতে যদি কোন শিক্ষার্থী কোন উচ্চ জায়গায় শিক্ষা নিতে যায় কিংবা পেশাগত কারণে যেত, তাহলে তার হার্ড কপি অনেক গুলো এক সঙ্গে দেখাতে হতো। সেক্ষেত্রে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয়। এখন থেকে অপার আইডি নামে যে সিস্টেমটি থাকবে।
One Nation One Student ID Card
সেই সিস্টেমে একজন পড়ুয়ার নামে একটি ডেটাবেস তৈরি করা হবে, যেখানে তার স্কুল জীবন থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল তথ্য একই জায়গায় লিপিবদ্ধ করা থাকবে, এছাড়া পেশাগত জীবনে এসে সে যে জায়গায় কাজ করেছে, সেখান কারও তথ্য সংযোজন করা থাকবে এর ফলে এক জায়গায় সকল তথ্য পাওয়াতে অনেক সুবিধা হবে।
আপার ID কার্ডে কি কি তথ্য থাকবে?
- পরীক্ষার ফলাফল
- স্কলারশিপ এবং অন্যান্য আর্থিক সহায়তার তথ্য
- অভিভাবকের বিবরণ
- সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার রেকর্ড
- স্বাস্থ্য সংক্রান্ত তথ্য
আপার কার্ডের উদ্দেশ্য কি?
১) শিক্ষার্থীদের শিক্ষাগত তথ্য একটা নির্দিষ্ট জায়গায় রাখা।
২) তথ্যের যথাযথ মান বজায় রাখা
৩) জালিয়াতি প্রতিরোধ করা।
৪) পেশাগত জীবনে তথ্য যাচাই প্রক্রিয়া সহজ করা
৫) তথ্যের নিরাপত্তা বজায় রাখা। অনেক সময় অনেক শিক্ষার্থীর বিভিন্ন রিপোর্ট কার্ড হারিয়ে যায়।
৬) সেক্ষেত্রে ডিজিটাল বেশে যদি তথ্যকে সংরক্ষণ করা যায়, তাহলে হারানোর ভয়টা থাকবে না।
৭) এক একটা রিপোর্ট কার্ড ধরে ধরে দেখানোর থেকে, একটা ডেটাবেসে এক সঙ্গে সকল কিছু এক জায়গায় পেয়ে যাওয়াতে তথ্য যাচাই করার প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে উঠবে।

৮) এছাড়া একজন শিক্ষার্থী বা কর্মরত ব্যক্তিকে বিভিন্ন ডকুমেন্ট সহযোগে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাওয়ার ব্যাপারটা অনেকটা সমস্যা হয়।
৯) সেক্ষেত্রে ডিজিটাল ভাবে তথ্য সংরক্ষণ থাকলে ডকুমেন্টস স্থানান্তরে কোন অসুবিধা হবে না।
রেশন কার্ড বাতিল সঙ্গে জরিমানা। রেশন কার্ড আধার লিংক না করলে এখনই সতর্ক হন
কিন্তু এই ID চালু নিয়ে এখনো পর্যন্ত কথাবার্তা চলছে। ২০২৬ থেকে ২০২৭ শিক্ষাবর্ষে এই অপার আইডি চালু হওয়ার সম্ভাবনা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। আপার আইডি চালু হলে শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যাবে, যেখানে শিক্ষা অবস্থায় ভুল ত্রুটি অনেকটাই কম লক্ষণীয় হবে। শিক্ষা ব্যবস্থায় একটা স্বচ্ছতা বজায় থাকবে, সেই সাথে শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং পেশাগত জীবনের মধ্যে একটা সুন্দর সমন্বয় গড়ে উঠবে।
Written by Shampa Debnath



