অর্থনীতি

ATM লেনদেন খরচ বাড়লো, জানুন নতুন চার্জ কত লাগবে

ATM Charges 2025

বর্তমানে ডিজিটাল ব্যাংকিং এবং ATM ব্যবহারের প্রবণতা বাড়ছে, আর এই প্রবণতাকে কেন্দ্র করেই বেশ কিছু ব্যাংক তাদের এটিএম লেনদেনের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) অনুমোদিত সীমার মধ্যে থেকেই এই পরিবর্তন গুলো করা হয়েছে। এই প্রতিবেদনটিতে জানুন নতুন এটিএম চার্জের কাঠামো ও গ্রাহকদের উপর প্রভাব, এবারে দেখার অপেক্ষা যে কোন ব্যাংকের তরফে কত টাকা ATM চার্জ বৃদ্ধি করা হয়েছে।

ATM লেনদেন খরচ বৃদ্ধি নতুন চার্জ জানুন

RBI এর নির্দেশ অনুযায়ী, ব্যাংক গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক ফ্রি লেনদেন করতে পারেন, নিজের ব্যাংকের এটিএমে প্রতি মাসে ৫ টি ফ্রি লেনদেন, অন্যান্য ব্যাংকের এটিএমে মহা নগরে ৩ টি এবং অন্যান্য এলাকায় ৫ টি ফ্রি লেনদেন, এই সীমা অতিক্রম করলে গ্রাহককে অতিরিক্ত চার্জ দিতে হয়। RBI অনুমোদন দিয়েছে অতিরিক্ত লেনদেন প্রতি ২১ পর্যন্ত চার্জ নেওয়ার। অনেক ব্যাংক ইতিমধ্যে এই সর্বোচ্চ সীমা ব্যবহার করছে।

ফ্রি লেনদেন শেষে প্রতি নগদ উত্তোলনে ২১ চার্জ সঙ্গে GST নেওয়া হবে, ব্যালেন্স চেক বা নন-ফিনান্সিয়াল লেনদেনের জন্য ৮ থেকে ১০ পর্যন্ত চার্জ। কোন ব্যাংক কী চার্জ নিচ্ছে? SBI – নগদ উত্তোলনের পর ২১, ব্যালেন্স চেক ১০, HDFC Bank – নগদ উত্তোলনের পর ২১, ব্যালেন্স চেক ৮.৫০, ICICI Bank – নগদ উত্তোলনের পর ২১, অন্যান্য লেনদেন ৯.৫০ এই সম্পর্কে আরও বিস্তারিত ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।

গ্রাহকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস

  • নগদ উত্তোলনের পরিকল্পনা আগে থেকেই করুন, যেন ফ্রি লেনদেনের সীমা অতিক্রম না হয়
  • নেট ব্যাংকিং বা UPI ব্যবহার করুন দৈনন্দিন ছোট খাটো লেনদেনের জন্য
  • মাসের শুরুতেই ব্যালেন্স চেক করুন, অপ্রয়োজনীয় এটিএম ভিজিট এড়িয়ে চলুন

চার্জ বৃদ্ধির পেছনে কারণ কী?

  1. এটিএম মেশিন রক্ষণা বেক্ষণ খরচ বেড়েছে
  2. নিরাপত্তা ও আপডেটেড প্রযুক্তির জন্য অতিরিক্ত ব্যয়
  3. নগদ ব্যবস্থাপনার খরচ বৃদ্ধি
  4. এই কারণ গুলো বিবেচনা করেই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডবল ধাক্কা গ্রাহকদের! SBI ও PNB কমাল ফিক্সড ডিপোজিটের সুদের হার

ভবিষ্যতে আরও পরিবর্তন আসবে কি?

বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে আরও কিছু ব্যাংক এই চার্জে পরিবর্তন আনতে পারে। ডিজিটাল লেনদেনের দিকে গ্রাহকদের উৎসাহিত করতেই এটি একটি কৌশল হতে পারে। আর ধীরে ধীরে অনেকেই মনে করছেন যে এবারে ব্যাংকের ব্রাঞ্চও ডিজিটাল করে দেওয়া উচিত যেখানে গ্রাহকরা গিয়ে নিজেদের ইচ্ছা মত কাজ করে নিতে পারবেন।

Related Articles