Bangla Shasya Bima: বাংলা শস্য বীমা প্রকল্প ক্ষতিপূরণের টাকা কবে পাবেন কৃষকবন্ধুরা?

রাজ্যের জনগণের জন্য যে প্রকল্পর (Bangla Shasya Bima) সূচনা করেছেন, তার মাধ্যমেই রাজ্যের জনসাধারণ অনেকটাই আর্থিক সহায়তা পেয়ে থাকেন। পিএম কিষান যোজনার (PM Kisan Yojana) মত রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকারের একটি প্রকল্প (Government Scheme) রয়েছে, যার মাধ্যমে কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্য আর্থিক অনুদান দান দেওয়া হয়। এই আর্থিক অনুদানের মাধ্যমে কৃষকরা উন্নত যন্ত্রপাতি, সার, কীটনাশক ইত্যাদি কিনে থাকে।
Bangla Shasya Bima Payment Status Check by Krishak Bandhu
আমরা যে খাবার খাই সে সমস্ত ফসল উৎপাদন করতে একজন কৃষকের অনেক পরিশ্রম করতে হয়। যে পরিমাণ পরিশ্রম করতে হয় চাষবাস করতে, সেই তুলনায় একজন কৃষকের আয় তেমনটা হয় না, তবুও রোজ জল, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে কৃষকরা ফসল উৎপাদন করে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এই বছরই যে পরিমাণ বৃষ্টি, ঝড় হয়েছে তাতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতেই Bangla Shasya Bima প্রকল্প শুরু করেছে সরকার।
বাংলা শস্য বীমা প্রকল্প 2024
যে পরিমাণ অর্থ ব্যয় করে ফসল উৎপাদন করা হয়েছে, তার বেশির ভাগটাই ঘূর্ণিঝড় ও প্রচন্ড বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে। এই রকমই ফসল প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেলে রাজ্য সরকার কৃষকদের আর্থিক অনুদান দিয়ে থাকে। এই বছরেও যে পরিমাণ ফসল নষ্ট হয়েছে, তার জন্য রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পের (Bangla Shasya Bima) টাকা ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছেন।
বাংলা শস্য বীমা প্রকল্প লিস্ট
১) বন্যা, খরা, বা ঝড় বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে এই Bangla Shasya Bima-র মাধ্যমে কৃষক ক্ষতিপূরণ পান।
২) ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
৩) বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করলেই তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন।
৪) যে মরশুমের চাষ করার সময় ফসলের ক্ষতি হয়েছে, সেই মরশুমের ক্ষতিপূরণের টাকা কৃষকরা পাবেন। ২০২৪ সালের খারিফ মৌসুমের জন্য টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত কৃষকরা আবেদন করেছিলেন তাদের টাকা ঢুকতে শুরু করেছে।

বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক
প্রথমে আপনাকে Bangla Shasya Bima প্রকল্পের ওয়েবসাইট খুলতে হবে, সেখানে ফার্মার আইডি যে অপশনটা থাকবে সেটাকে সিলেক্ট করুন। এরপরে আপনার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা ফার্মার আইডির ঘরে ইনপুট করুন। তাহলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। Farmer ID ঘরে যদি Claim Details অপশনে কোন সংখ্যা দেখা যায়, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার টাকা চলে এসেছে।
পোস্ট অফিসে টাকা জমা রাখার নিয়ম কি? জেনে নিয়ে বিনিয়োগ করুন
যদি Claims Under Process এই লেখা দেখালে আপনি বুঝে যাবেন, আপনার টাকা আসার প্রক্রিয়া চলছে। কিছু দিন অপেক্ষা করতে হবে। Claim Not Reported Yet এই লেখাটি দেখা গেলে আপনি বুঝবেন যে আপনি Bangla Shasya Bima প্রকল্পে টাকা পাওয়ার জন্য যোগ্য নন। যে সমস্ত কৃষকরা শস্য বীমা প্রকল্পের টাকা এখনো পাননি, তাঁরা এইভাবে স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারেন আপনার টাকা ঢুকেছে কিনা।
Written by Shampa Debnath



