
আজকে কিছু সেরা স্কলারশিপ ২০২৫ সম্পর্কে আলোচনা করতে চলেছি মাধ্যমিক উত্তীর্ণদের জন্য। পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চ শিক্ষার পথ অনেক সময় আর্থিক সমস্যায় আটকে যায়। এই প্রতিবেদনটি তাদের জন্যই, যারা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক বা অন্য কোর্সে ভর্তি হতে চায় এবং স্কলারশিপ খুজছে। এখানে ২০২৫ সালের জন্য সেরা কিছু স্কলারশিপ এবং তাদের আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশের পর সেরা স্কলারশিপ ২০২৫
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) :- এটি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সেরা স্কলারশিপ ২০২৫, যারা মাধ্যমিকে ভালো ফল করেছে এবং আর্থিকভাবে পিছিয়ে আছে, তারা এই স্কলারশিপ পেতে পারে, মাধ্যমিকে ন্যূনতম ৭৫% নম্বর, পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নিচে, মাসিক ১,০০০ থেকে ৫,০০০ পর্যন্ত অনুদান, ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
জাতীয় স্কলারশিপ পোর্টাল (NSP) স্কিম :- এটি কেন্দ্র সরকারের অধীন একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ পাওয়া যায়। মাধ্যমিকে ভালো ফলাফল, SC/ST/OBC/Minority ছাত্র ছাত্রীদের জন্য আলাদা স্কিম রয়েছে। জাতীয় স্কলারশিপ পোর্টালের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) :- এই সেরা স্কলারশিপ ২০২৫ টি বিশেষ ভাবে আর্থিক ভাবে দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য দেওয়া হয়। সংশ্লিষ্ট জেলা শাসকের কার্যালয়ে গিয়ে আবেদন করতে হয় অথবা অনলাইনে সংশ্লিষ্ট ফর্ম পূরণ করতে হয়। আর নইলে সরাসরি নবান্নে গিয়েও এই কাজ করা যেতে পারে।
কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa) :- মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ সরকার এই সেরা স্কলারশিপ ২০২৫ চালু করেছে। কন্যাশ্রী K2 ক্যাটাগরিতে মাধ্যমিক উত্তীর্ণ মেয়েরা আবেদন করতে পারে, বয়স ১৮ বছরের কম হতে হবে, বছরে ২৫,০০০ পর্যন্ত অনুদান
বেসরকারি স্কলারশিপ (Private Scholarships) :- অনেক বেসরকারি সংস্থা মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। কিছু পরিচিত স্কলারশিপ – Jindal Scholarship, Fair & Lovely Foundation Scholarship (for girls), HDFC Educational Crisis Scholarship. সুবিধা হিসাবে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা জমা, সহজ অনলাইন আবেদন, কম ডকুমেন্টেশনে আবেদন সম্ভব।
উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬ দুই দফায় নেওয়া হবে! জেনে নিন কবে কোন সেমেস্টারের রুটিন
আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস
মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাস বুকের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি। আর এই সকলের মধ্যে যে কোন একটাতে আবেদন করতে পারবে সকল পড়ুয়ারা, কিন্তু পাশ হতে হবে তবেই এর মধ্যে কোন না কোন স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন।



