New Recharge Plan: Jio Airtel নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল 2025 উপলক্ষে। গ্রাহকদের খরচ কমলো এবারে?

নতুন রিচার্জ প্ল্যান (New Recharge Plan) নিয়ে হাজির হল দেশের দুই সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতি এয়ারটেল (Bharti Airtel). নতুন বছর শুরু হতে কয়েকটি দিনের অপেক্ষা মাত্র, প্রথমে খ্রিসমাস বা বড়দিন আর তারপরেই নতুন বছরের শুভারম্ভ। নতুন বছরের শুরুতেই বিভিন্ন কোম্পানি অনেক রকম অফার (Recharge Offer) দিয়ে থাকে।
New Recharge Plan 2025
তেমনি বিভিন্ন মোবাইল টেলিকম কোম্পানি রিচার্জ প্ল্যান নিয়ে এসছে, যেই গুলো আপনাদেরকে এক সাথে অনেক সুযোগ সুবিধা প্রদান করবে। বর্তমানে দেশের দুটি জনপ্রিয় টেলিকম কোম্পানি হল রিলায়েন্স জিও এবং এয়ারটেল। যদিও কিছু মাস আগে রিলায়েন্স জিও রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বৃদ্ধি করেছিল, যার ফলে মধ্যবিত্ত মানুষ জনের পকেটে অনেকটাই চাপ পড়ে গিয়েছিল।
জিও এয়ারটেল রিচার্জ প্ল্যান অফার
বর্তমানে সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করে কিছু কিছু প্ল্যান মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে এনেছে রিলায়েন্স জিও। নতুন বছর অর্থাৎ 2025-র শুরুর আগে আরও কম দামে পেয়ে যাবেন রিচার্জ প্ল্যান। রিলায়েন্স জিও নতুন বছরের যে প্ল্যান আনতে চলেছে, তাকে নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান নামে অভিহিত করেছে জিও কোম্পানি।
Jio New Year Welcome Plan
১) 5G সাপোর্টেড ফোনে আপনি 500 GB হাই স্পিড ডেটা পেয়ে যাবেন।
২) 500 GB হাই স্পিড ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইন্টারনেট বন্ধ হয়ে যাবে না।
৩) ইন্টারনেটের গতি কিছুটা কমবে তবে, ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন তখনও।
৪) যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুযোগ পাবেন, তাও সম্পূর্ণ বিনামূল্যে।
৫) নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান রিচার্জ করলে আপনি 200 দিনের ভ্যালিডিটি পাবেন।
৬) এছাড়া থাকছে ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগ- Jio TV, Jio Cinema, Jio Cloud-র মত OTT প্ল্যাটফর্ম গুলি উপভোগ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
৭) জিও নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান রিচার্জ করতে খরচ পড়বে 2150 টাকা।
৮) এই প্ল্যানে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন 500 টাকার AJIO গিফট কুপন।
জিও নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান রিচার্জ করার সুযোগ কিন্তু বেশিদিন থাকবে না। আগামী 11 ই জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত সুযোগ থাকছে এই প্ল্যানটিতে রিচার্জ করার। আপনারা যারা এই প্ল্যানটির সুবিধা নিতে চাইছেন, তারা ওই নির্দিষ্ট তারিখের মধ্যে রিচার্জ করুন এবং সুবিধা গুলো উপভোগ করুন।
Airtel New Year Welcome Offer
রিলায়েন্স জিওর মতন এয়ারটেল টেলিকম কোম্পানি নতুন বছরের শুরুতে একটি ধামাকাদার প্ল্যান নিয়ে এসেছে। যেটি দিয়ে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা সহ একাধিক সুবিধা। নতুন বছরের শুরুতেই যে ধামাকা রিচার্জ প্ল্যানটি এয়ারটেল টেলিকম কোম্পানি নিয়ে এসেছে, তার দাম পড়বে ৩৯৯ টাকা। Jio-র পাশাপাশি এয়ারটেলও নতুন বছরে একটি আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য।
398 Rupees Recharge Plan Benefits
১) মাত্র 398 টাকা খরচ করে আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিন 2 GB হাই স্পিড 5G ডেটা।
২) এই হাই স্পিড ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে না।
৩) ইন্টারনেট স্লো হয়ে যাবে কিন্তু তবুও আপনি ইন্টারনেটে সুবিধা উপভোগ করতে পারবেন।
৪) অন্যান্য নেটওয়ার্কের সাথে আনলিমিটেড কল করার সুযোগ থাকছে, এছাড়া ন্যাশনাল কলিং এর সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন।
৫) দৈনিক 100 SMS করার সুযোগ পাবেন।
৬) 398 টাকার রিচার্জ প্ল্যানটিতে রিচার্জ করলে আপনি ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগ পাবেন।
৭) 28 দিনের Disney+ Hotstar ফ্রি সাবস্ক্রিপশন পাবেন, যার মাধ্যমে আপনার পছন্দের সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পাবেন।

জিও এবং এয়ারটেল দুটি টেলিকম কোম্পানি নতুন বছরে ধামাকা প্ল্যান এনেছে, যার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। যে সমস্ত গ্রাহকরা জিও ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন, তারা যদি অনেক দিনের জন্য একসাথে রিচার্জ করতে চান এছাড়া প্রচুর ডেটা ব্যবহার করার ইচ্ছে থাকে, তাহলে জিও নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানটি সবচেয়ে উপযোগী হবে আপনার রিচার্জের জন্য।
রান্নার গ্যাস সিলিন্ডার কম খরচে পাবেন গ্রাহকরা! কিভাবে এই সুবিধা মিলবে?
এছাড়া যারা এয়ারটেল গ্রাহক রয়েছেন এবং প্রতিদিনকার অল্প ডেটা খরচ করেন এছাড়া Disney+Hotstar-এ ওয়েব সিরিজ মুভি দেখার ইচ্ছে রয়েছে, তাদের জন্য এয়ারটেলের ৩৯৯ টাকা প্ল্যানটি খুবই সস্তার মধ্যে উপযোগী প্ল্যান।নতুন বছরের শুরুর আগেই এয়ারটেল এবং জিওর নতুন প্ল্যানে রিচার্জ করে একাধিক সুবিধা উপভোগ করুন এবং তার সাথে নতুন বছরকে আরো রঙিন করে তুলুন।
Written by Shampa Debnath



