চাকরির প্রস্তুতি

পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ। অক্ষয় তৃতীয়ার আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের

Civic Volunteer Recruitment 2025

পশ্চিমবঙ্গ সরকার অক্ষয় তৃতীয়ার আগেই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের (Civic Volunteer Recruitment) মাধ্যমে রাজ্যের যুব সমাজের জন্য এক সুবর্ণ সুযোগ এনে দিল। রাজ্যের বিভিন্ন থানায় সিভিক পদে বিপুল সংখ্যক নিয়োগের ঘোষণা করা হয়েছে। স্বল্প শিক্ষাগত যোগ্যতায় এই চাকরি পাওয়া সম্ভব হওয়ায়, বহু যুবক যুবতী এই পদে আবেদন করতে পারবেন।

সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের ঘোষণা দিল পশ্চিমবঙ্গ সরকার

এই নিয়োগ প্রক্রিয়ায় মূলত রাজ্যের বিভিন্ন জেলার স্থানীয় থানা, ট্রাফিক বিভাগ ও অন্যান্য প্রশাসনিক ইউনিটে কর্মী নিয়োগ করা হবে। সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) পদে নিয়োগ, পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এই নিয়োগ করা হয়। কয়েক হাজার জেলার ভিত্তিতে ভিন্ন হতে পারে, বয়স সীমা ২০ থেকে ৬০ বছর, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং  চুক্তিভিত্তিক কাজ হবে, তবে পরবর্তীতে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে!

কোথায় কোথায় নিয়োগ হবে?

রাজ্যের প্রায় সব জেলাতেই নিয়োগ হবে, তবে কিছু নির্দিষ্ট জেলা ইতি মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এখন পূর্ব মেদিনীপুর ও হুগলী জেলার জন্য এই নিয়োগ করা হবে। মুলত দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। কারণ আগামী ৩০ শে এপ্রিল ২০২৫ এই বহু প্রতিক্ষিত মন্দির তৈরি করা হচ্ছে। এছাড়াও, ট্রাফিক বিভাগ, থানা সমূহ ও স্পেশাল ব্রাঞ্চে কর্মী নিয়োগ, শহরের ভিড় ও যান জট সামলাতে ট্রেনিং সহ কাজ করার সুযোগ। গ্রামীণ থানা গুলোতে আইন শৃঙ্খলা রক্ষা ও জন সচেতনতা মূলক কাজে সহায়তা

আবেদন পদ্ধতি ও নথিপত্র

সরাসরি অফলাইনে আবেদন করতে হবে। জেলার সংশ্লিষ্ট থানায় গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। মাধ্যমিকের মার্কশিট, ভোটার কার্ড বা আধার, বাসিন্দার প্রমাণ পত্র, পাসপোর্ট সাইজের ছবি। অনেক থানায় প্রাথমিকভাবে ইন্টারভিউ নেওয়া হয়। তাই আবেদনপত্র জমা দেওয়ার পর প্রস্তুতি নেওয়াও জরুরি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত হয়ে সামাজিক দায়িত্ব পালন করার সুযোগও দেয়।

রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, গ্রাহকদের জন্য নতুন দুশ্চিন্তা শুরু

সিভিক ভলেন্টিয়ার হওয়ার সুবিধা

মাসিক ভাতা ৪০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত, সরকার নির্ধারিত ইউনি ফর্ম ও পরিচয় পত্র, ট্রেনিংয়ের মাধ্যমে পেশাদারিত্ব অর্জনের সুযোগ। সরকারের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, অক্ষয় তৃতীয়ার আগেই আরও বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, সুতরাং যারা চাকরির সুযোগ খুজছেন, তাদের এখন থেকেই প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখা উচিত।পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এই চাকরি হতে পারে একটি নতুন সূচনা। স্বল্প যোগ্যতায় সরকারি প্রকল্পে কাজের অভিজ্ঞতা এবং সম্মান এই দুইই মিলবে এখানে।

Related Articles