
রাজ্য সরকার ফের মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির (Dearness Allowance) পথে হাটছে! সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা তুঙ্গে যে এই অক্ষয় তৃতীয়ার আগেই ঘোষণা হতে পারে ২% ডিএ বৃদ্ধির। এর ফলে কর্মীদের হাতে কিছুটা বাড়তি টাকা আসবে, যা চলতি মূল্য বৃদ্ধির বাজারে খানিকটা স্বস্তি দেবে। তাহলে এবারে এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক যাতে সুবিধা হবে সকলের।
ফের ২% DA বাড়ানোর চিন্তা, সরকারি কর্মীদের মুখে হাসি
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য DA রয়েছে 10% এর আশেপাশে, যেখানে কেন্দ্রীয় কর্মীরা DA পাচ্ছেন 50%, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর ফারাক এখন প্রায় ৪০% এর কাছাকাছি, কিন্তু ফের কবে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে সেই সম্পর্কে কারোর জানা নেই ও এই জন্য অপেক্ষা করে থাকতে হবে সকলকে। কিন্তু এই DA বৃদ্ধির খবর বিহার সরকারের তরফে নেওয়া হয়েছে।
কেন এই সময়েই DA বৃদ্ধি বাড়ানো হতে পারে?
- অক্ষয় তৃতীয়ার আগেই সুখবর এই উৎসবকে ঘিরে কর্মীদের মাঝে খুশির হাওয়া আনার জন্য এই সময় বেছে নেওয়া হতে পারে।
- লোকসভা নির্বাচনের প্রভাব চলমান নির্বাচনী আবহে সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দিতে চাইছে রাজ্য সরকার।
- আন্দোলনের চাপে সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে DA নিয়ে আন্দোলন চলছে রাজ্যের সরকারি কর্মীদের একাংশের তরফে।
DA বৃদ্ধি হলে কী সুবিধা পাবেন সরকারি কর্মীরা?
- মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত কিছু টাকা যুক্ত হবে।
- মূল্য বৃদ্ধির বাজারে খরচ চালাতে সুবিধা হবে।
- উৎসবের সময় কেনা কাটায় আর্থিক স্বস্তি পাওয়া যাবে।
কোন স্তরের কর্মীরা উপকৃত হবেন?
রাজ্য সরকারি কর্মী, শিক্ষক ও শিক্ষা কর্মী, পেনশন ভোগী, রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। DA বৃদ্ধি ফারাক নিয়ে দীর্ঘ দিন ধরেই সমালোচনা হয়ে আসছে। কেন্দ্রীয় কর্মীদের DA ৫০% ছুই ছুই হলেও রাজ্যে সেটা এখনও অনেকটাই কম। এর ফলে বহু রাজ্য কর্মী মনে করছেন, তারা বঞ্চিত। রাজ্য সরকার যদিও আর্থিক সীমা বদ্ধতার কথা বলে থাকে, কিন্তু ধাপে ধাপে এই ব্যবধান কমানোর চেষ্টা করছে।
৫০০ টাকার জাল নোট চেনার উপায় কী? দেখুন RBI-র নির্দেশিকা
সরকারি কর্মীদের প্রতিক্রিয়া কী?
আমরা বহু দিন ধরে DA বাড়ানোর দাবি করে আসছি। অক্ষয় তৃতীয়ার আগে যদি এই ঘোষণা হয়, তাহলে সেটি একটা বড় পদক্ষেপ হবে।” অনেকেই মনে করছেন, এর ফলে সরকারি কর্মীদের মধ্যে সরকার নিয়ে কিছুটা ইতিবাচক মনোভাব তৈরি হবে, বিশেষত নির্বাচনের মুখে। হ্যা সরকারি সূত্র অনুযায়ী ভবিষ্যতেও ধাপে ধাপে DA বাড়ানোর রূপ রেখা রয়েছে। অর্থ দপ্তর সবদিক বিবেচনা করে আগামী এক বছরের মধ্যে আরও ৬ – ৮% DA বৃদ্ধির পরিকল্পনা করছে।



