চাকরি

পশ্চিমবঙ্গের বকেয়া DA মামলা নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট। এবারে কি মহার্ঘ ভাতা পাওয়া যাবে?

DA Hike News

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া DA (Dearness Allowance) নিয়ে বহুদিন ধরে চলছে আইনি লড়াই। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পঞ্চম পে কমিশনের (5th Pay Commission) সুপারিশ মেনে ডিএ প্রদানের দাবি বহুদিনের, এবার সেই দাবির বাস্তবায়ন আরও ধাপ এগোল বলে মনে করা হচ্ছে। কিন্তু DA মৌলিক অধিকার নয় সেই সম্পর্কে সাফ করে দিয়েছে রাজ্য সরকার ফের একবার।

বকেয়া DA নিয়ে কী ঘটেছে সর্বোচ্চ আদালতে?

এই শুনানি নিয়ে সরকারি কর্মী মহলে আবারও আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এবার হয়তো মহার্ঘ ভাতা পাওয়ার পথ পরিষ্কার হতে চলে। মামলাটি পঞ্চম পে কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদানের দাবি নিয়ে। কেন্দ্রীয় হারে বকেয়া DA না মেলায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ প্রবল। রাজ্য সরকার এখনও পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ না দিলেও, এবার আদালতের নির্দেশে সিদ্ধান্তে আসা হতে পারে।

কী বলছে রাজ্য সরকার?

রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও স্থায়ী আশ্বাস মেলেনি। বরং তারা আদালতে বারবার সময় চেয়ে মামলাটিকে দীর্ঘায়িত করেছে। তবে সুপ্রিম কোর্টের কড়া মনোভাব ও নির্ধারিত পরবর্তী শুনানির দিন ইঙ্গিত দিচ্ছে যে, এবার হয়তো আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সরকারি কর্মী ও শিক্ষক সংগঠনগুলির বক্তব্য স্পষ্ট — ডিএ কোনও অনুগ্রহ নয়, এটি তাঁদের অধিকার, বহুদিন ধরে তাঁরা কেন্দ্রীয় হারে ডিএ থেকে বঞ্চিত, আদালতের মাধ্যমে এই ন্যায্য দাবি আদায় করতেই হবে।

বকেয়া DA সামনে কী হতে পারে?

১৯ আগস্টের শুনানিতে আদালত রাজ্য সরকারকে চূড়ান্ত জবাবদিহিতে বাধ্য করতে পারে, আদালতের নির্দেশে হয়তো রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য করা হবে, কর্মচারীদের বকেয়া অর্থ দেওয়ার সময়সীমা নিয়েও নির্দেশ আসতে পারে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ৭০০০ টাকা ভাতা বাড়ছে! পুজোর আগে খুশির খবর

শেষ কথা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির শুনানি সুপ্রিম কোর্টে শেষ পর্যায়ে। যদি আদালত এবার রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে নির্দেশ দেয়, তবে এটি হবে হাজার হাজার কর্মীর জন্য একটি বড় জয়। ১৯ আগস্টের রায় ঘিরে তাই উত্তেজনা তুঙ্গে। আজকের শুনানিতে কি নির্দেশ এসে সেই দিকে নজর সকলের।

Related Articles