Dearness Allowance: বকেয়া DA মামলা নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাবে পশ্চিমবঙ্গ সরকার? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
DA Hike News
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত মামলায় নতুন মোড় এসেছে। সূত্রের খবর, রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। এর আগে কলকাতা হাই কোর্ট বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিলেও, তা কার্যকর করতে অগ্রাহ্য করেছে রাজ্য সরকার। এবার আবারও সেই মামলা ঘুরে যেতে পারে দেশের সর্বোচ্চ আদালতে।
Dearness Allowance Case in West Bengal
বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর জন্য কিছু দিশা নির্দেশ স্পষ্ট করে বোঝার জন্য ফের একবারের জন্য পশ্চিমবঙ্গ সরকার আদালতে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলার কারণের জন্য সব শুনানি স্থগিত আছে আর যখন এই ছুটি শেষ হবে তখন ফের একবারের জন্য এই নতুন মামলা শুরু হবে এবং অনেক রাজ্য সরকারি কর্মী এটাকে নতুন কৌশল বলে মনে করছেন।
গত বছর কলকাতা হাই কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে, রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে বকেয়া DA দিতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। যদিও সুপ্রিম কোর্ট তখন মামলাটি শুনতে রাজি হয়নি এবং বলে দেয়, বিষয়টি হাই কোর্টে মীমাংসিত হয়ে গেছে। কিন্তু এখন আবার সেই একই মামলায় নতুন করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আগামী আগস্ট মাসে ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।
রাজ্যের অবস্থান কী?
রাজ্য সরকারের দাবি, বকেয়া DA কোনো অধিকার নয়, এটি একটি অনুদান। আর কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএ হারের তুলনা করা যায় না। রাজ্যের আর্থিক পরিস্থিতি ভিন্ন, তাই কেন্দ্রের মতো ডিএ দেওয়া সম্ভব নয় বলেই মনে করছে সরকার। ডিএ বাধ্যতামূলক নয়, এটি নির্ভর করে রাজ্যের ক্ষমতার ওপর, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক পার্থক্য রয়েছে, এই যুক্তিতেই সুপ্রিম কোর্টে ফের আবেদন জানাতে পারে নবান্ন এই দিকও মনে করছেন অনেকেই।
সরকারি কর্মচারীদের দাবি, রাজ্য বারবার সময়ক্ষেপণ করছে এবং হাইকোর্টের নির্দেশ না মানার মাধ্যমে তারা আদালত অবমাননা করছে। কর্মচারী সংগঠন গুলি এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। অনেকেই বলছেন, এই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন, যাতে কর্মীরা তাদের ন্যায্য পাওনা পান। এই মামলা শুধু বকেয়া ডিএ নিয়েই নয়, বরং এটি ভবিষ্যতে রাজ্য সরকারের আর্থিক পরিকল্পনার দিকও নির্ধারণ করতে পারে। যদি সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখে, তবে রাজ্য সরকারকে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ডিএ পরিশোধ করতে হবে।
একধাক্কায় ৬% DA বৃদ্ধি হল সরকারি কর্মীদের, জুলাই মাসেই বকেয়া মিটবে? সরকারের তরফে কি আপডেট
উপসংহার
বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অধীর অপেক্ষায় রয়েছেন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য। রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে গেলে মামলাটির নিষ্পত্তি আরও দীর্ঘায়িত হতে পারে। তাই এখন সবার নজর দেশের সর্বোচ্চ আদালতের দিকেই।



