
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA (Dearness Allowance) নিয়ে বহু দিন ধরেই বিতর্ক ও আলোচনা চলছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন, যা লক্ষাধিক কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এল। চলুন পয়েন্ট আকারে দেখে নেওয়া যাক এই ঘোষণার মূল বিষয় বস্তু এবং তার প্রভাব।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে সিদ্ধান্ত
বকেয়া DA নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের আর্থিক পরিস্থিতি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের মতো হারে ডিএ দেওয়া সম্ভব নয়, তবে কর্মীদের ন্যায্য দাবি সরকার মান্যতা দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই কর্মীরা সম্মান পান এবং সেটি বজায় রাখার জন্য আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
ধাপে ধাপে বকেয়া DA মেটানোর পরিকল্পনা
- মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ধাপে ধাপে বকেয়া DA মেটানোর রূপ রেখা তৈরি করেছে।
- প্রথম ধাপে চলতি বছরের জুলাই মাস থেকেই আংশিক বকেয়া ভাতা প্রদান শুরু হবে।
- পরবর্তী ধাপ গুলিতে নির্দিষ্ট সময় অন্তর বাকি অংশ প্রদান করা হবে।
এই ঘোষণার আওতায় থাকবেন কারা?
- রাজ্য সরকারি কর্মচারীরা
- অবসর প্রাপ্ত পেনশন ভোগীরা
- বিভিন্ন সরকারি সাহায্য প্রাপ্ত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা
- ৮ লক্ষ কর্মী ও পেনশন ভোগী
মুখ্যমন্ত্রীর বক্তব্য “কেন্দ্রীয় সাহায্য কম, তবুও দায় এড়াব না” কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য কম হলেও রাজ্য নিজের উদ্যোগেই কর্মীদের দাবির প্রতি সম্মান জানাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা দায় এড়াব না, বরং আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে সাধ্য মতো DA প্রদান করব।” মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি কর্মী সংগঠন, তবে কিছু সংগঠন আংশিক DA মেটানোর সিদ্ধান্তে অসন্তুষ্ট এবং পূর্ণ বকেয়ার জন্য আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।
৫০০ টাকার জাল নোট চেনার উপায় জানালো RBI – জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
এই ঘোষণার ফলে কর্মীদের মধ্যে সাময়িক স্বস্তি দেখা গেলেও পূর্ণ বকেয়া পাওয়ার জন্য দীর্ঘমেয়াদী আন্দোলনের রাস্তাও খোলা থাকছে, অর্থনৈতিক দিক থেকে এটি রাজ্যের উপরে বাড়তি চাপ তৈরি করতে পারে, তবে সরকার যদি সফলভাবে ধাপে ধাপে মেটাতে পারে, তাহলে এটি সরকারের প্রতি কর্মীদের আস্থা বাড়াবে। আর এই ঘোষণা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেডির তরফে করা হয়েছে, এই খবর পশ্চিমবঙ্গের নয়।



