চাকরি

জুলাই মাসে কত শতাংশ বাড়বে সরকারি কর্মীদের DA? জেনে নিন বেতন বৃদ্ধির হিসাব

Employee Benefits

২০২৫ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) পুনরায় বাড়ানোর সম্ভাবনা রয়েছে এতে বেতন বৃদ্ধি হবে সেটা নিশ্চিত! সাধারণত বছরে দুই বার জানুয়ারি ও জুলাই মাসে DA সংশোধন হয়। বর্তমান ট্রেন্ড এবং AICPI (All India Consumer Price Index) ডেটার ভিত্তিতে অনুমান করা যাচ্ছে, জুলাই ২০২৫ এ DA প্রায় ৪ শতাংশ বাড়তে পারে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের মোট DA দাড়াবে ৫৪ শতাংশে।

জুলাই ২০২৫ এ সরকারি কর্মীদের DA কত শতাংশ বাড়তে পারে?

সরকারি কর্মীদের বেসিক বেতনের উপর নির্ভর করে DA হিসাব করা হয়। ধরুন কারো বেসিক বেতন ৩০০০০ তাহলে ৪% DA বাড়লে অতিরিক্ত 1,200 বেতন পাবেন। বেসিক বেতন ৩০০০০, বর্তমান DA ৫০% ১৫০০০, ৪% বৃদ্ধি পেলে নতুন DA ৫৪% অর্থাৎ ১৬২০০, অতিরিক্ত লাভ ১২০০। এভাবেই প্রতিটি সরকারি কর্মীর ক্ষেত্রে বেতন অনুযায়ী বর্ধিত DA প্রভাব ফেলবে।

DA বৃদ্ধির হার নির্ধারণ হয় All India Consumer Price Index (AICPI) অনুযায়ী। জানুয়ারি ২০২৫ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে যে মূল্যবৃদ্ধির হার আগের চেয়ে কিছুটা বেশি, যার ফলে DA বাড়ার সম্ভাবনাও বেশি। আর আগামী বছরে অষ্টম বেতন কমিশনের আগে এই বেতন বৃদ্ধির ফলে অনেকটাই সুবিধা হবে সকল মানুষদের এবং আগত উৎসবের মরশুমের আগে এই নিয়ে এক দারুণ খবর বলেই মনে করছেন অনেকেই।

AICPI এর ভিত্তিতে অনুমানযোগ্য প্রবণতা

  • জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত AICPI স্থিতিশীল ছিল
  • এপ্রিল থেকে মুদ্রাস্ফীতি কিছুটা বৃদ্ধি পেয়েছে
  • মে জুন ডেটা পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে

বেসিক বেতনের উপর DA বৃদ্ধির প্রভাব

DA বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে বেসিক বেতনের উপর, যার ফলে পেনশন ও HRA র মতো অন্যান্য অ্যালাওয়্যান্সেও প্রভাব পড়ে। ন্যেট ইনহ্যান্ড স্যালারি বৃদ্ধি পাবে, রিটায়ারমেন্ট বেনিফিট ও পেনশনেও ইতিবাচক প্রভাব, PF কন্ট্রিবিউশন অনুযায়ী ভবিষ্যতের সঞ্চয় বাড়বে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রেলওয়ে কর্মচারী, প্রতিরক্ষা বাহিনীর সদস্য, পেনশনভোগী (Pensioners) রা এই সুবিধা পাবে।

পশ্চিমবঙ্গে SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় রাজ্যের রিভিউ পিটিশন নিয়ে বড় আপডেট সামনে এল

পশ্চিমবঙ্গ সরকার কী DA বাড়াবে?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের DA কেন্দ্রের তুলনায় অনেকটাই কম। যদিও কেন্দ্র DA বৃদ্ধি করলে রাজ্য সরকার গুলো ধাপে ধাপে সেটি অনুসরণ করে। তবে পশ্চিমবঙ্গ সরকার এখনো নির্দিষ্টভাবে জুলাই ২০২৫ DA বৃদ্ধির ঘোষণা দেয়নি। DA বৃদ্ধি একটি নিয়মিত প্রক্রিয়া হলেও এটি কর্মীদের বেতনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। জুলাই ২০২৫ ৪% হাইক হলে কেন্দ্রীয় কর্মচারীরা একটি বাড়তি সুবিধা পাবেন, যা মূলত মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখার জন্য গুরুত্বপূর্ণ।

Related Articles