Demonetization: আবার নোট বাতিল হতে চলেছে ভারতে? RBI এর তরফে কি জানানো হল?
Reserve Bank of India
সম্প্রতি দেশজুড়ে গুজব ছড়িয়েছে যে ৫০০ টাকার নোট বাতিল (Demonetization) হতে চলেছে। এই গুজব আরও তীব্র হয়েছে, কারণ ২,০০০ টাকার নোট ইতিমধ্যে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। তবে এই গুজবের কোনও ভিত্তি নেই বলেই স্পষ্ট বার্তা এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দাবি করা হয়, ২০২৬ সালের মার্চ মাস থেকে ৫০০ টাকার নোট বাতিল করা হবে, বহু মানুষ ভিডিওটি দেখে বিভ্রান্ত হয়ে পড়েন এবং শুরু হয় নানা ধরনের প্রশ্ন।
Demonetization Happen Again
RBI এর বক্তব্য – ৫০০ টাকার নোট থাকবে সচল, এই গুজবের পরিপ্রেক্ষিতে স্পষ্ট জানানো হয়েছে, ৫০০ টাকার নোট বাতিলের (Demonetization) কোনো পরিকল্পনা নেই। নাগরিকদের গুজবে কান না দিয়ে শুধুমাত্র অফিসিয়াল ঘোষণার উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে, বর্তমানে ৫০০ টাকার নোটের ব্যবহার স্বাভাবিকভাবে চলছে এবং তা আগামীতেও বৈধ থাকবে।
আর্থিক লেনদেনে সুবিধা বাড়াতে ১০০ ও ২০০ টাকার নোটের সরবরাহ বাড়ানো হয়েছে, এর ফলে এটিএম ও ব্যাংকে ছোট অঙ্কের নোট আরও সহজলভ্য হচ্ছে। মুলত জানতে পাওয়া যাচ্ছে যে ৫ টাকার নোট ও ২ টাকার নোট একেবারে ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে। তাই আগামী দিনে এই নোট আর পাওয়া যাবে না বলেই মনে করছেন অনেকে, কিন্তু বাকি সকল নোট সচল থাকবে বলে মনে করা হচ্ছে।
জাল নোট নিয়ে উদ্বেগ, সতর্কতা জারি
গত এক বছরে ৫০০ টাকার জাল নোটের পরিমাণ অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে, সন্দেহ জনক নোট হাতে পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে, নোট যাচাই করার জন্য বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। বর্তমানে ডিজিটাল পেমেন্টের পরিমাণ অনেক বেড়ে গেছে। ফলে বড় অঙ্কের কাগুজে নোটের (Demonetization) ব্যবহার কিছুটা কমেছে।
এর ফলে RBI এখন ছোট নোট ও ডিজিটাল ট্রানজাকশনের উপর বেশি জোর দিচ্ছে, সরকার বা RBI কিছু জানালে তা অফিসিয়াল ওয়েবসাইট বা চ্যানেলেই জানানো হবে, সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না, সন্দেহ জনক কিছু মনে হলে সরাসরি ব্যাংকে যোগাযোগ করুন।
LIC নিউ জীবন শান্তি পলিসির মাধ্যমে প্রতিমাসে ১,৪২,৫০০ টাকা পেনশন পাবে এলআইসি গ্রাহকেরা
উপসংহার
৫০০ টাকার নোট বাতিল (Demonetization) হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র প্রামাণ্য তথ্যের উপর নির্ভর করুন। বাজারে এই নোট আগের মতোই সচল থাকবে এবং RBI এর তরফ থেকে এ নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই।



