অর্থনীতি

Gold Investment: ডিজিটাল গোল্ড নাকি সোনার গয়না? কোনটিতে বিনিয়োগ করে লাভবান হবেন?

এখন অনেকেই সোনা কিনে বিনিয়োগ (Gold Investment) করে থাকেন সোনার গয়নাতে (Gold Jewellery). কিন্তু সোনার গয়নায় বিনিয়োগ করে আগামী দিনে বিক্রি করতে হলে মজুরির দাম পাওয়া যায়না এবং দাম কমে গেলে বিনিয়োগকারীর ক্ষতি হয় (Gold as an Investment). এই কারণের জন্য অনেকেই নতুন কোন বিনিয়োগ মাধ্যম সম্পর্কে জানতে চাইছেন।

Gold Investment Plans in India for Future

সোনার গহনা এমন এক ধাতু, যেটি শুধুমাত্র অলংকার হিসেবে সৌন্দর্য্য বৃদ্ধি করে তা নয়, সোনার গহনা ভবিষ্যতের অর্থ সঞ্চয়ের জন্য এক বিশেষ ভূমিকা পালন করে। এমন অনেকেই আছে, যারা সোনার গহনা কিনে মজুদ রাখেন যাতে পরবর্তী সময়ে বেশি দামে সেই সোনার গহনা বিক্রি করা যায়। সম্প্রতি দোকান থেকে সোনার গহনা কেনার পরিবর্তে ডিজিটাল সোনায় বিনিয়োগ করার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে।

ডিজিটাল গোল্ড নাকি সোনার গয়না?

কিছু মাস আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণার সময় জানানো হয়েছিল, সোনার আমদানি কমানো হয়েছে, সেই সঙ্গে কমেছে বাণিজ্য ঘাটতি। এই জন্য বিভিন্ন ব্যক্তির মধ্যে সার্বভৌম গোল্ড বন্ড স্কিমে (Sovereign Gold Bond Scheme) বিনিয়োগ করার দিকে ঝোক বেড়েছে। যদিও পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে, ভারতবর্ষে প্রতি বছর বেশি পরিমাণে ফিজিক্যাল সোনার ক্রয় বিক্রয় হয়।

ডিজিটাল সোনায় বিনিয়োগ করার কারণ

ফিজিক্যাল সোনা কেনার সাথে সাথে ডিজিটাল সোনার বিনিয়োগ করার ক্ষেত্রেও মানুষের আগ্রহ রয়েছে। কারণ ফিজিক্যাল সোনা কেনার ক্ষেত্রে ক্রেতাকে হাতে নিয়ে সোনার বিশুদ্ধতা অর্থাৎ সোনা খাটি কিনা সেটা যাচাই বাছাই করার একটা ব্যাপার থেকে যায়। এই জন্য সোনা কেনার আগে অনেকটাই চিন্তা ভাবনা করতে হয় ক্রেতাকে।সোনার মধ্যে কোন ভেজাল রয়েছে কিনা সেই দিকটাও লক্ষণীয় থাকে।

ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্টের সুবিধা এবং অসুবিধা

NAVI-র গবেষণা অনুসারে দেখা গেছে, এই বিশুদ্ধতার ব্যাপারটি জন্যই বেশিরভাগ মানুষ ডিজিটাল সোনায় বিনিয়োগ করা বেশি পছন্দ করছেন। এর কারণ ডিজিটাল সোনায় বিনিয়োগ করলে 24K খাঁটি সোনা কেনার ক্ষেত্রে তেমন একটা চিন্তা ভাবনা করতে হয় না। ডিজিটাল সোনায় বিনিয়োগ করলে বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায় টাকা।

ফিজিক্যাল ভাবে সোনা কেনার থেকে ডিজিটাল ভাবে সোনা কিনতে মোটা টাকা পাওয়া যায় বলে বেশিরভাগ মানুষ ডিজিটাল সোনায় বিনিয়োগ করার ঝোক বাড়িয়েছেন। ডিজিটাল সোনা কখনো চুরি হওয়ার সম্ভাবনা থাকে না। ফিজিক্যাল ভাবে সোনা বাড়িতে রাখলে সেটি চুরি হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, তাই ডিজিটাল সোনায় বিনিয়োগ করলে এই ঝুকিটা একদমই থাকে না।

Indian Currency (ভারতীয় মুদ্রা 5 টাকার কয়েন)

NAVI-র গবেষণা অনুযায়ী, ডিজিটাল সোনা বিনিয়োগ করার সুবিধাটা অনেক সহজ। অ্যাপের মাধ্যমে খুব সহজে ডিজিটাল গোল্ড ক্যাশ করা যায় এবং যে কোনো সময় আপনি খুব সহজে ডিজিটাল সোনায় বিনিয়োগ করতে পারবেন। যদিও বর্তমানে ডিজিটাল গোল্ডে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো ৪৪ শতাংশ মানুষ দোকানে গিয়ে নিজের হাতে দেখে সোনা বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন।

পোস্ট অফিসে মাসে 20000 টাকা পাবেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলুন

প্রায় 67 শতাংশ মানুষ এই ডিজিটাল সোনা বিনিয়োগ করা সম্পর্কে এখনো অবগত নয়। এছাড়া সাইবার জালিয়াতি ও শেয়ার বাজারের তুলনা কম রিটার্ন পাওয়া যায় বলে অনেকেই ডিজিটাল ভাবে সোনা বিনিয়োগ করা থেকে বিরত থাকেন। আর যে কোন ধরণের বিনিয়োগের আগে আপনাদের উচিত সেই সম্পর্কে জেনে নেওয়া এবং আমরা কোন ধরণের স্কিমে বিনিয়োগের জন্য কাউকে উৎসাহিত করিনা।
Written by Shampa debnath

Related Articles