E Shram Card: ই শ্রম কার্ড থাকলে প্রতিমাসে 3000 টাকা বিনা পরিশ্রমে পাবে যে কেউ
Central Government Scheme
সরকার ই শ্রম কার্ডধারী (E Shram Card) অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য একটি বিশেষ আর্থিক সহায়তা দিচ্ছে। এই স্কিমের মাধ্যমে যোগ্য শ্রমিকরা প্রতি মাসে সর্বোচ্চ ৩০০০ টাকা পেনশন বা আর্থিক সুবিধা পেতে পারেন। কিন্তু এই টাকা পেতে হলে কিছু শর্ত মানা জরুরি। দেখে নিন এই সুবিধা পাওয়ার নিয়ম, যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।
Why E Shram Card is Important?
ই-শ্রম কার্ড হল শ্রম মন্ত্রকের অধীন একটি ইউনিক আইডেন্টিটি কার্ড যা অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি। এটি থাকলে সরকার থেকে নানা ধরনের সুবিধা পাওয়া যায়। ভবিষ্যৎ নিরাপত্তা পেনশন, দুর্ঘটনা বিমা সুবিধা, সরকারি বিভিন্ন স্কিমে অগ্রাধিকার, স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা।
কীভাবে মাসে ৩০০০ টাকা পাওয়া যায়?
এই সুবিধাটি মূলত E Shram Card-র আওতায় দেওয়া হয়। এই স্কিমে নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর আপনি প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন পাবেন। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, মাসিক আয় ১৫,০০০ টাকার কম হতে হবে, একটি সেভিংস ব্যাংক একাউন্ট এবং আধার লিঙ্ক থাকতে হবে, ই শ্রম কার্ড থাকা বাধ্যতা মূলক। দিন মজুর, রিকশাওয়ালা, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, হকার, গৃহ কর্মী।
গতিধারা প্রকল্পে গাড়ি কিনতে ভর্তুকি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
E Shram Card Online Apply
নিকটবর্তী CSC (Common Service Centre) তে গিয়ে আবেদন করুন, আধার কার্ড, মোবাইল নম্বর ও ব্যাংক একাউন্টের ডিটেলস নিয়ে যান, সেখানে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ফর্ম ফিলআপ হবে, রেজিস্ট্রেশনের পর একটি কনফার্মেশন মেসেজ পাবেন। ই শ্রম কার্ড একবার রেজিস্টার করালেই সারাজীবনের জন্য থেকে যাবে, প্রতি বছর স্কিম রিনিউ করতে হয় না, প্রয়োজনে মোবাইলের মাধ্যমে ই-শ্রম পোর্টাল থেকেও তথ্য চেক করতে পারবেন



