Free Ration: আগস্ট মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা ২০২৫। কোন রেশন কার্ডে কত কিলো সামগ্রী পাওয়া যাবে?
Government of West Bengal
গরিব ও মধ্যবিত্ত পরিবার গুলির জন্য ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) আবারও এসেছে সুসংবাদ। আগস্ট ২০২৫ এ সরকারের উদ্যোগে আবারও বিনামূল্যে রেশন সামগ্রী (Free Ration August 2025) বিতরণ শুরু হয়েছে ১লা আগস্ট থেকে। খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে, বিভিন্ন রেশন কার্ডধারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্য দ্রব্য ফ্রিতে সরবরাহ করা হবে।ভারতে মূলত তিন ধরনের রেশন কার্ড আছে – APL, BPL এবং Antyodaya Anna Yojana (AAY). এই তিন শ্রেণির কার্ড অনুযায়ী রেশন সামগ্রীর পরিমাণ নির্ধারিত হয়।
Free Ration Items for Various Ration Card
AAY কার্ডধারীরা (Antyodaya Anna Yojana Cardholders) – এই কার্ড মূলত চরম দরিদ্র পরিবার গুলির জন্য বরাদ্দ, পরিবার প্রতি প্রতি মাসে ৩৫ কেজি রেশনের মধ্যে থাকছে – চাল ২০ কেজি, গম ১৫ কেজি। মুলত এই কার্ড ধারীদের বেশি পরিমাণ খাদ্য দ্রব্য দেওয়া হয়ে থাকে।
SPHH & PHH কার্ডধারীরা
এই শ্রেণির অন্তর্গত পরিবার গুলি গড় আয় সীমার নিচে থাকে। প্রতি সদস্য প্রতি মাসে ৫ কেজি চাল ও ২ কেজি গম বা যদি উপলব্ধ থাকে তাহলে ১.৯০ কেজি আটা দেওয়া হয়ে থাকে। এই পরিবার গুলিকে সম্পূর্ণ ফ্রি নয়, তবে কিছু রেশন কম দামে পাওয়া যাবে, চাল এবং গম সস্তায় পাওয়া যাবে, কিছু রাজ্যে ডাল ও চিনি সীমিত পরিমাণে দেওয়া হয়।
RKSY – 1 & RKSY – 2 রেশন কার্ড
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে এই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (Rajya Khadya Suraksha Yojana) এর মাধ্যমে বর্তমানে ৫ কিলো ও ৩ কিলো করে চাল দেওয়া হচ্ছে এবং গম দেওয়া হচ্ছে না। চাল এবং গম, ডাল, লবণ ও চিনি, সরিষার তেল টাকা দিয়ে কেনা যাবে। আর ভালো ভাবে জানার জন্য সরকারের তরফে সকল গ্রাহকদের মোবাইল নম্বরে মেসেজ করে দেওয়া হবে।
রেশন কার্ডে নাম থাকলে কীভাবে এই সুবিধা পাওয়া যাবে?
স্থানীয় রেশন ডিলারের কাছ থেকে মাসের নির্দিষ্ট তারিখে রেশন তোলা যাবে, আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক, ই পস মেশিনে আঙুলের ছাপ দিলে ডেটা মিলিয়ে সামগ্রী দেওয়া হবে।, PMGKAY (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) প্রকল্পের আওতায় ফ্রি রেশন বিতরণ হচ্ছে, রেশন না পেলে অভিযোগ জানাতে পারেন ‘1909’ হেল্পলাইন নম্বরে।
১লা আগস্ট থেকে UPI লেনদেনের নিয়ম বদল! কি কি নতুন নিয়ম আসতে চলেছে?
উপসংহার
আগস্ট মাসে রেশন কার্ডধারীদের জন্য খাদ্য সামগ্রী বিতরণে কোনও ঘাটতি রাখছে না সরকার। ফ্রি রেশনের এই সুবিধা পেতে অবশ্যই আপনার রেশন কার্ড আপডেট ও সক্রিয় থাকতে হবে। যারা এখনো রেশন কার্ড বানাননি, তারা দ্রুত আবেদন করুন, যাতে আগামী মাস থেকে এই উপকার পেতে পারেন।



