Gatidhara Scheme: গতিধারা প্রকল্পে গাড়ি কিনতে ভর্তুকি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
Government of West Bengal
গতিধারা প্রকল্প (Gatidhara Scheme 2025) পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্ম সংস্থানমূলক স্কিম, যার উদ্দেশ্য বেকার যুব সমাজকে স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে সরকার বাণিজ্যিক গাড়ি কিনতে আর্থিক সহায়তা বা গাড়ি কেনার ভর্তুকি দিয়ে থাকে। মূল লক্ষ্য হলো যুবকদের নিজেদের গাড়ি চালিয়ে আয় করার সুযোগ করে দেওয়া। প্রকল্পটি মূলত স্বল্প আয়, শিক্ষিত বেকার যুবকদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা নিজস্ব গাড়ির মালিক হয়ে রোজগার করতে পারেন।
Gatidhara Scheme 2025 Reason
পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবক এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন, ভর্তুকি পাওয়া বেকার যুবকরা নিজস্ব ট্যাক্সি, ট্রাক বা বাণিজ্যিক গাড়ি চালিয়ে রোজগার করছেন, গাড়ি চালিয়ে উপার্জন করে তারা পরিবারের জীবিকা নিশ্চিত করছেন। ছোট ট্যাক্সি বা যাত্রীবাহী গাড়ি, লাইট কমার্শিয়াল ভেহিকল (LCV), পণ্যবাহী ট্রাক বা ভ্যান, অ্যাম্বুলেন্স বা স্কুল ভ্যান, গাড়ির ধরন নির্বাচনের সময় আপনার এলাকার চাহিদা ও নিজস্ব পছন্দ বিবেচনায় রাখতে হবে।
Who was able to apply in Gatidhara Scheme?
বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক, আবেদনকারীকে বেকার হতে হবে, একাধিক ব্যাংকে ঋণ থাকলে এই স্কিমে আবেদন করা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার গাড়ির মোট মূল্যের নির্দিষ্ট শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে। সাধারণত মোট গাড়ির দামের ৩০% সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত, বাকি টাকা ব্যাংক থেকে সহজ কিস্তিতে ঋণ নেওয়ার সুযোগ, ভর্তুকির টাকা সরাসরি গাড়ি প্রস্তুতকারক বা ডিলারের একাউন্টে পাঠানো হয়।
When & how to apply on Gatidhara Scheme
West Bengal Transport Department এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Gatidhara Scheme সেকশনে যান, নির্ধারিত ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য সহ জমা দিন, সংশ্লিষ্ট RTO অফিস থেকে গাড়ি চালানোর অনুমোদন এবং যাচাইকরণ হবে, অনুমোদনের পর ব্যাংকের মাধ্যমে ঋণ অনুমোদন ও গাড়ি ডেলিভারি হবে। আধার কার্ড ও প্যান কার্ড, বসবাসের প্রমাণ ভোটার কার্ড/রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, বেকারত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি।
রূপশ্রী প্রকল্পে মেয়েদের ২৫০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। কীভাবে অনলাইনে আবেদন করবেন?
Gatidhara Scheme শুধুমাত্র গাড়ি কেনার সুযোগ নয়, বরং এটি এক নতুন জীবনের দিকচিহ্ন। যাঁরা নিজের কিছু করতে চান, এই প্রকল্প তাঁদের জন্য একটি সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ যুবকদের আত্মনির্ভর করে তুলছে এবং রাজ্যের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



