LPG Gas: রান্নার গ্যাস সিলিন্ডার কম খরচে পাবেন গ্রাহকরা! কিভাবে এই সুবিধা মিলবে?

রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) এখন যে কোন মানুষের খুবই দরকারি জিনিসের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। রান্নার গ্যাসের দাম (LPG Price) কত হবে মাসের শুরুতে সেই দিকে নজর থেকে অনেকের, এই দাম বৃদ্ধি পেলে সকলেরই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এবারে এই গ্যাস (Liquefied Petroleum Gas) নিয়ে দারুণ খবর পাওয়া গেল।
Composite LPG Gas Cylinder Get in Discount
যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস সিলিন্ডারের দাম। সাধারণ মানুষের মাসিক খরচ চালানোর পরে গ্যাস সিলিন্ডারের দাম দেওয়ার সময় অনেকটাই পকেটের চাপ পড়ে যায়। এই জন্য গরীব মানুষদের সুবিধার জন্য সরকারের পক্ষ থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডার দেওয়া হয়, যার জন্য উপকৃত হয়েছেন হাজার হাজার পরিবার।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা
প্রত্যেক মাসে শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বৃদ্ধি করা হয়, তেমনই ডিসেম্বরের শুরুতেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা বৃদ্ধি করা হয়েছিল। যদিও গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। এক্ষেত্রে উজ্জ্বলা যোজনা গ্রাহকরা যেমন অনেকটাই উপকৃত হচ্ছেন, অন্য দিকে সাধারণ গ্রাহকরা এখনো পর্যন্ত বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনছেন।
Indane Composite Gas Cylinder
সকল গ্রাহক যাতে কম মূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে পারে এছাড়া সাধারণ মানুষের যাতে খরচটা সীমিত ব্যয়ের মধ্যে থাকে, তার জন্যই ইন্ডিয়ান অয়েল কোম্পানি একটি নতুন ধরনের গ্যাস সিলিন্ডার বাজারে নিয়ে এসেছে। যার নাম কম্পোজিট গ্যাস সিলিন্ডার। এই নতুন ধরনের কম্পোজিট গ্যাস সিলিন্ডার অনেকটাই আধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে।
এটি অনেক হালকা হওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা অনেকটা সুবিধা জনক এছাড়াও দামে অনেকটাই সাশ্রয়ী। গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে যে টাকা খরচ হয়, তার থেকে ৩৫০ টাকা কমে মাত্র ৫৪৯ টাকায় আপনি পেয়ে যাবেন এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার। কম্পোজিট গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিমাণ থাকে ১০ কেজি।

এখনো পর্যন্ত এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন উত্তরপ্রদেশ রাজ্যের মানুষরা। যে সমস্ত ছোট পরিবার রয়েছে, তাদের পক্ষে এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার (Indane Composite LPG Gas Cylinder) অনেকটাই সুবিধা জনক। যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যে এই সিলিন্ডার ব্যবহার শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি এই সিলিন্ডার পশ্চিমবঙ্গবাসীর কাছেও আসতে চলেছে।
পোস্ট অফিসে মাসে 20000 টাকা পাবেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলুন
কম্পোজিট সিলিন্ডারের দাম এলপিজি গ্যাস সিলিন্ডারের থেকে ৩৫০ টাকা কম হওয়ার ফলে কম্পোজিট গ্যাস সিলিন্ডার কিনলে মাসিক খরচের পরিমাণ কমবে। সুলভ মূল্যে এবং ব্যবহারে সুবিধাজনক এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার এলপিজি গ্যাস সিলিন্ডারের থেকে অনেকটাই আর্থিক সাশ্রয় দেবে, যাতে আমজনতার অনেকটাই আর্থিক চাপ কমবে।
Written by Shampa Debnath



