ট্রেন্ডিং

LPG Gas: রান্নার গ্যাস মাত্র 550 টাকায় মিলবে! উজ্জ্বলা যোজনা গ্রাহকদের খরচ অনেকটাই কমে গেল

Liquefied Petroleum Gas

মাত্র ৫৫০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas) পাবেন গ্রাহকেরা, কেন্দ্রীয় সরকারের ‘উজ্জ্বলা যোজনা’ (Pradhan Mantri Ujjwala Yojana) প্রকল্পে গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পাওয়া যাবে মাত্র ৫৫০ টাকায়। এই নতুন মূল্য সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ অনেকটাই কমাবে, বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন (Liquefied Petroleum Gas).

LPG Gas on Just Rupees 550

উল্লেখযোগ্যভাবে, আগে যেখানে উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাসের দাম প্রায় ৭০০ টাকার আশেপাশে ছিল, এখন সেই খরচ প্রায় ১৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে, এই ছাড় সরাসরি ভর্তুকি হিসাবে গ্রাহকদের একাউন্টে পৌঁছে যাবে। যারা ইতি মধ্যেই উজ্জ্বলা যোজনার গ্রাহক, তারা সরাসরি এই সুবিধা পাবেন। নতুন গ্রাহকদের নাম নথিভুক্ত করতে হবে সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের মাধ্যমে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০২৫

আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক একাউন্ট নম্বর। এই প্রকল্পটি মূলত BPL পরিবার ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের জন্য চালু করা হয়েছে। যাদের বাড়িতে আগে কোনো LPG সংযোগ ছিল না, তারাই এই সুবিধা পাবেন। বর্তমানে প্রায় ১০ কোটিরও বেশি পরিবার উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সংযোগ পেয়েছে। নতুন ঘোষণায় আরও ৭৫ লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

কেন্দ্র সরকার জানিয়েছে, আগামী এক বছর পর্যন্ত এই ৫৫০ টাকার গ্যাস সিলিন্ডারের দাম বজায় রাখা হবে। তবে ভবিষ্যতে পরিস্থিতি অনুসারে ভর্তুকির অঙ্কে পরিবর্তন হতে পারে। উজ্জ্বলা যোজনার প্রধান লক্ষ্য হল – গ্রামীণ ও দরিদ্র পরিবারে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা, মহিলাদের কাঠ ও কয়লার ধোঁয়ার ক্ষারাপ প্রভাব থেকে বাঁচানো। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন।

“উজ্জ্বলা যোজনায় গ্যাসের দাম কমিয়ে ৫৫০ টাকা করা মানে দেশের দরিদ্র পরিবার গুলিকে আরও বেশি স্বস্তি দেওয়া।” এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির বাস্তব প্রতিফলন। আর আগামী দিনে সকলের জন্য রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে বড় কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

এবারে কি 500 টাকার নোট বাতিল হতে চলেছে? দেশের সকল ATM এ RBI এর নির্দেশ পৌঁছে গেল

উপসংহার

উজ্জ্বলা যোজনার এই নতুন ঘোষণা সত্যিই গরিব ও সাধারণ মানুষের জন্য আশার আলো। রান্নার গ্যাসের মতো প্রয়োজনীয় জিনিস যদি সস্তায় পাওয়া যায়, তাহলে বহু পরিবার উপকৃত হবে। এই প্রকল্প শুধু অর্থনৈতিক সুরক্ষা নয়, সামাজিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে।

Related Articles