মাত্র ৫ লক্ষ টাকায় আসছে Tata Nano Electric Car দুর্দান্ত ফিচার ও মাইলেজে মাত দিচ্ছে
Best Electric Car 2025

ইলেকট্রিক গাড়ির চাহিদা ভারতীয় বাজারে দিন দিন বেড়েই চলেছে। টাটা মোটরস Tata Nano এবার সেই চাহিদার কথা মাথায় রেখে ফিরিয়ে আনছে একদম নতুন রূপে ইলেকট্রিক ভার্সনে। মাত্র ৫ লক্ষ টাকার আশেপাশে এই গাড়িটি বাজারে আসবে বলে খবর, যা দেশের মধ্যবিত্ত ও বাজেট সচেতন ক্রেতাদের কাছে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এবং অনেক পুরনো স্মৃতিও মনে আসছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের!
Tata Nano ইলেকট্রিক গাড়ি কম দামে দুর্দান্ত ইলেকট্রিক গাড়ির স্বপ্নপূরণ
প্রাথমিকভাবে Tata Nano ইভির দাম হতে পারে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে, টাটা এখনও অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা না করলেও, ২০২৫ সালের মধ্যেই গাড়িটি বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে। তাহলে এই সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক এবং দেখা যাক আগামী সময়ে এই নিয়ে আরও কি কি জানতে পারা যায়।
আকর্ষণীয় ফিচার ও ডিজাইন আপগ্রেড
- নতুন ইলেকট্রিক প্ল্যাটফর্ম
- LED হেডল্যাম্প ও DRL
- ডিজিটাল ড্যাশবোর্ড
- টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
- এই ফিচার গুলো একে বাজারে বিদ্যমান অন্যান্য ইভি গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।
ব্যাটারি ও মাইলেজ রেঞ্জ নিয়ে আর চিন্তা নেই
Tata Nano EV তে ব্যবহার করা হতে পারে 17 – 20 kWh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যা একবার ফুল চার্জে দিতে পারে প্রায় 250 – 300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। ফুল চার্জে 250+ কিমি রেঞ্জ, ফাস্ট চার্জিং সাপোর্ট, ঘরে বসে চার্জ করার সুবিধা, সেফটি ফিচারেও কোন কমতি নেই, ডুয়াল এয়ার ব্যাগ, এবিএস ও ইবিডি, রিভার্স পার্কিং ক্যামেরা, এই ফিচার গুলো এই দামের মধ্যে একে অন্যতম সেরা করে তুলবে।
মধ্যবিত্তদের জন্য সেরা বাজেট ইলেকট্রিক গাড়ি
Tata Nano বাজারে এলে তা হতে পারে দেশের মধ্যবিত্ত পরিবারের সেরা বাজেট ইলেকট্রিক গাড়ি (Budget Electric Car) যারা এখনো ইভি কেনার সাহস পাচ্ছেন না, তাদের জন্য এটি একটি আদর্শ প্রথম গাড়ি হতে পারে। কম দাম, দীর্ঘ রেঞ্জ, আধুনিক ডিজাইন ও ফিচার এই সকল কিছুর মিশ্রণের ফলে অনেকেই মনে করছেন যে এই গাড়ি লঞ্চ হলে অনেকটাই সুবিধা হবে সকলের।
Bajaj Qute গরীব ও মধ্যবিত্ত পরিবারের জন্য সস্তায় দুর্দান্ত গাড়ি
এই সেগমেন্টে টাটা ন্যানো ইভি মূলত পাল্লা দেবে MG Comet EV, PMV EaS-E, এবং কিছু থ্রি-হুইলার কনভার্টেড ইভি-র সঙ্গে। তবে কম দাম এবং বিশ্বস্ত ব্র্যান্ড ভ্যালুর কারণে ক্রেতাদের মধ্যে ন্যানো ইভি-র প্রতি আগ্রহ থাকবে বেশি। Tata Nano ইভি শুধুমাত্র একটি গাড়ি নয়, বরং এটি হতে চলেছে ভারতের ইলেকট্রিক গাড়ির বিপ্লবের প্রথম ধাপ। ৫ লক্ষ টাকার মধ্যে এত রেঞ্জ, সেফটি ও ফিচার অন্য কোনও ইভি এখনও পর্যন্ত অফার করছে না। তাই বাজেটের মধ্যে আধুনিক ও পরিবেশ বান্ধব গাড়ির খোঁজে থাকলে এই গাড়িটি আপনার জন্য হতে পারে বেস্ট অপশন।



