প্রকল্প

মেয়েরা ১১০০০ টাকা পাবে লাডলি যোজনায়। যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন

Govt Scheme for Women

লাডলি যোজনা নিয়ে এক বড় খবর পাওয়া গেল, মেয়েদের আর্থিক স্বনির্ভরতা ও শিক্ষা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে। তারই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল লাডলি যোজনা (Ladli Yojana). এই প্রকল্পে নির্দিষ্ট শর্ত মানলে মেয়েদের ব্যাংক একাউন্টে এককালীন ১১,০০০ টাকা অনুদান দেওয়া হয়। চলুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কী এই লাডলি যোজনা?

লাডলি যোজনা হল একটি সরকারি আর্থিক সহায়তা প্রকল্প, যা মূলত মেয়ে সন্তানদের জন্ম ও শিক্ষার জন্য উৎসাহ দিতে চালু করা হয়েছে। মূল লক্ষ্য, মেয়েদের জন্মহারে বৃদ্ধি, শিক্ষার হার বাড়ানো এবং কম বয়সে বিয়ে রোখা। এই প্রকল্পের অধীনে মেয়েরা পাবেন – এককালীন ১১,০০০ টাকা নির্দিষ্ট শর্ত পূরণ করলে, কিছু ক্ষেত্রে পরবর্তী ধাপে স্কুলে ভর্তি, মাধ্যমিক উত্তীর্ণ ইত্যাদি অবস্থায় অতিরিক্ত সুবিধা দেওয়া হয়।

লাডলি যোজনার জন্য যোগ্যতা

এই প্রকল্পে আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা মানতে হবে – আবেদনকারী মেয়েটি ভারতীয় নাগরিক হতে হবে, মেয়েটির জন্ম তারিখ সরকার নির্ধারিত সময় সীমার মধ্যে হতে হবে, পরিবারের বাৎসরিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে সাধারণত ১ ২ লক্ষ টাকার মধ্যে, আবেদনকারীকে সরকার অনুমোদিত বিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে, জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। জন্মের সময় থেকেই এই প্রকল্পে নিবন্ধন করা যায়, ১৮ বছর বয়সের পরে পরিপক্কতা পূর্ণ হলে অনুদান তুলতে পারবেন।

How to Apply on Ladli Yojana

এই প্রকল্পে আবেদন করা খুব সহজ। নিকটবর্তী মহিলা ও শিশু কল্যাণ অফিসে যোগাযোগ করুন, প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন, আবেদন ফর্ম পূরণ করে জমা দিন, যাচাইয়ের পর ব্যাংক একাউন্টে টাকা স্থানান্তর করা হবে, মেয়ের জন্ম শংসাপত্র, পিতা মাতার পরিচয়পত্র ও আয় শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র, ব্যাংক পাসবুকের কপি, বিদ্যালয়ের শংসাপত্র এই সকল নথিপত্র বাধ্যতামূলক ভাবে থাকতে হবে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন বোনাস মিলবে? এই মহিলাদের জন্য সরকারি প্রকল্পে ভাতা কবে বাড়বে?

উপসংহার

মেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্য লাডলি যোজনা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেই সব পরিবার আর্থিকভাবে পিছিয়ে রয়েছে, তাঁদের জন্য এই ১১,০০০ টাকার অনুদান বড় ভরসা হতে পারে। আপনি যদি এই প্রকল্পের যোগ্য হন, তবে দেরি না করে দ্রুত আবেদন করুন।

Related Articles