
পশ্চিমবঙ্গে সোনার দাম আচমকা রেকর্ড পরিমাণে কমে গেছে। যারা বিয়ে কিংবা বিশেষ অনুষ্ঠানের জন্য সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। চলুন দেখে নিই কীভাবে এই দাম পতনের প্রভাব পড়ছে বাজারে ও ক্রেতাদের উপর। তাহলে এবারে 22K & 24K হলমার্ক সোনার গয়না কিনতে কতটা কম খরচ হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গে সোনার দামে রেকর্ড পতন বিয়ের মরশুমে খুশির খবর!
২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম এখন ৯০০৫ টাকা প্রতি গ্রাম যা কিছু দিন আগে ১০ হাজারের কাছাকাছি ছিল। ২৪ ক্যারেট সোনার দামও একই ভাবে কমেছে আজকের দাম অনুসারে প্রতি গ্রামে ৯৮২৪ টাকা যা ১১ থেকে ১২০০০ টাকার কাছাকাছি ছিল। এই স্বর্ণের দামে পতনের ফলে ১০ গ্রাম সোনা কিনতে ক্রেতারা ২০০০ – ২৫০০ পর্যন্ত সাশ্রয় করছেন এবং বেশি পরিমাণে জিনিস কিনলে কিছুটা হলেও খরচ কমিয়ে দেওয়া হবে।
সোনার দামে পতনের কারণ কী?
- মার্কিন ডলারের দামে স্থিরতা
- আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা হ্রাস
- ভারতের মুদ্রানীতির পরিবর্তন
- শেয়ার বাজারের স্থিতিশীলতা বৃদ্ধি
বিয়ের মরশুমে বাড়ছে সোনার চাহিদা
বাঙালি বিয়েতে সোনা এক অবিচ্ছেদ্য অংশ। এখন যেহেতু দাম কমেছে, তাই অনেকেই এই সুযোগ কাজে লাগিয়ে অগ্রিম সোনা কিনছেন, গহনা কেনার খরচ অনেকটাই সাশ্রয়ী হয়েছে, বিভিন্ন জুয়েলারি দোকানে অফার ও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কিন্তু এরই সঙ্গে গয়না বানাতে মজুরি ও সঙ্গে GST যুক্ত হয়ে গিয়ে এই খরচ অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় সকলের কাছে।
জুয়েলারি দোকানে সোনার গয়নার চাহিদা তুঙ্গে
কলকাতা, হাওড়া, আসানসোল, ও শিলিগুড়ির বড় বড় দোকান গুলিতে গত কয়েক দিনে গ্রাহকদের উপস্থিতি লক্ষণীয়ভাবে বেড়েছে। দোকান মালিকরা বলছেন – “সোনার দাম কমেছে শুনেই অনেক পরিবার এখন আগেভাগে গহনা কিনে নিচ্ছেন। বিয়ের আগে এমন সুযোগ বারবার আসে না। যারা সোনাকে শুধু অলঙ্কার নয়, বিনিয়োগ হিসেবেও দেখেন, তাদের জন্য এই সময় একেবারে উপযুক্ত।
সোনা কেন বিনিয়োগের জন্য ভালো?
- বাজারে কম ঝুঁকিপূর্ণ
- দীর্ঘমেয়াদে মূল্য বৃদ্ধির সম্ভাবনা
- অর্থনৈতিক অনিশ্চয়তার সময়েও নিরাপদ
৮.০৫% সুদে ফিক্সড ডিপোজিট! SBI সহ এই ৪টি ব্যাংকে বেশি রিটার্ন
কীভাবে সেরা দামে সোনা কিনবেন?
অনলাইন ও অফলাইন উভয় বাজার যাচাই করুন, BIS (Bureau of Indian Standards) হলমার্ক সহ গহনা কিনুন, ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার সম্পর্কে আগে থেকে জেনে নিন। পশ্চিমবঙ্গে সোনার দামে পতন শুধু অর্থনৈতিক একটি ঘটনা নয়, এটি বহু পরিবারে খুশির বার্তা নিয়ে এসেছে। বিয়ের মরশুমে সোনার কেনাকাটায় এটি নিঃসন্দেহে এক সুবর্ণ সুযোগ।



