রথযাত্রার দিনে দেশের সোনার বাজারে এসেছে খুশির খবর। ২২, ২৪ ও ১৮ ক্যারেট সোনার দাম (Gold Price Today) তুলনা মূলক ভাবে স্থিতিশীল রয়েছে। এর ফলে সাধারণ গয়না ক্রেতা এবং বিনিয়োগকারীরা স্বস্তি অনুভব করছেন। আজ রথযাত্রার (Rathyatra 2025) কলকাতা সহ অন্যান্য শহরেও আজ সোনার দাম বেশি না বাড়ায় অনেকেই আজকেই কেনাকাটার সিদ্ধান্ত নিচ্ছেন (Gold as an Investment).
আজকের সোনার দাম কত?
২৪ ক্যারেট সোনার বর্তমান দাম ১০ গ্রাম কলকাতায় ৯৮,০০০ টাকা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে ৮৯,৫৫০ টাকা, দিল্লি ৯০,০০০ টাকা, আহমেদাবাদে এই দাম ৮৯,৯০০ টাকা। ২২ ক্যারেট সোনার বর্তমান দাম ১০ গ্রামে
কলকাতা ৮৯৮৫০ টাকা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ ৯৮,০২০ টাকা, দিল্লি ৯৮,১৭০ টাকা, আহমেদাবাদ ৯৮,০৭০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম আজ ৭৩,৫২০ টাকার আশেপাশে রয়েছে, যা সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য সাশ্রয়ী ও লাভজনক। অন্যান্য শহরেও এই দামের খুব বেশি তারতম্য নেই।
Silver Price Today
সোনার তুলনায় আজ রুপোর দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গিয়েছে, কলকাতায় রুপোর দাম প্রতি কেজিতে ১,০৭,৫০০ টাকা, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরুতে দাম ১,০৭,৯০০ টাকার আশেপাশে, দক্ষিণ ভারতের কিছু শহরে রুপোর দাম ছাড়িয়েছে ১,১৭,৯০০ টাকা।
Gold or Silver Which one is Best for Investment?
সোনা দীর্ঘমেয়াদে স্থিতিশীল বিনিয়োগ। দামও অনেকটা নিয়ন্ত্রণে, রুপো সাময়িকভাবে দাম বাড়লেও ভবিষ্যতে মুনাফা দিতে পারে। তবে এখনই কিনলে লাভ ক্ষতির ভারসাম্য বুঝে নিতে হবে। কিন্তু এই দাম ওঠানামার পিছনে প্রধান কারণ গুলো কি সেটা একটু জেনে নেওয়া যাক – আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল, উৎসবের মরসুমে চাহিদা বাড়ছে, বিনিয়োগের দিকে সাধারণ মানুষের ঝোক।
এখন সোনা কিনলে মধ্যবিত্তের সুবিধা হবে বিয়ের মরশুমের আগে কারণ দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় বড় অঙ্কে বাড়তি খরচ নেই, রথযাত্রা উপলক্ষে অনেক দোকানে অফার ও ছাড় পাওয়া যাচ্ছে, গয়না কেনা ছাড়াও লগ্নির জন্য এ সময়টাকে ধরা যেতে পারে “স্মার্ট মুভ” এবং এখন গয়না কিনে নিলে অনেকটাই সুবিধা হবে সকলের।
1লা জুলাই থেকে একাধিক ব্যাংকের নিয়ম বদল। সমস্যা থেকে বাঁচতে এখনই জেনে নিন
উপসংহার
রথযাত্রার দিনে যারা সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি দারুণ সময় হতে পারে। সোনার দাম স্থিতিশীল থাকায় ঝুকি কম, আবার রুপোর দামে সামান্য উত্থান থাকলেও তা বিনিয়োগের সুযোগ তৈরি করছে। সঠিক তথ্য ও বাজার বিশ্লেষণ দেখে সিদ্ধান্ত নিলে উৎসবের এই সময়েও আপনি পেতে পারেন বড়সড় আর্থিক লাভ।



