Swasthya Sathi: স্বাস্থ্য সাথী কার্ডে নতুন নিয়ম আনলো পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) নিয়ে আসা হয়েছিল যার মাধ্যমে মানুষেরা বিনামূল্যে চিকিৎসার সুবিধা (Free Treatment) পান এবং বিনা চিকিৎসায় যেন কাউকে নিজেদের পরিবারের মানুষদের হারাতে না হয়। যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, তার মধ্যে স্বাস্থ্য সাথী একটি অভিনব প্রকল্প।
Swasthya Sathi Card Free Health Insurance
রাজ্যের নিম্ন ও দরিদ্র মানুষ গুলি বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। শুধুমাত্র সরকারি হাসপাতালে নয়, বেসরকারি হাসপাতালেও স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা পাওয়া যায়। বর্তমানে স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi) নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পর্কে নতুন কিছু নিয়ম কানুন চালু করেছেন, যেই গুলো না জানলে আপনি অনেকটা অসুবিধার মধ্যে পড়বেন।
স্বাস্থ্য সাথী কার্ড কিভাবে করব
স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে এই কার্ড দেওয়া হয়, যে কার্ড গুলি হাসপাতালে দেখানো হলে, সেই ব্যক্তি সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য যে পরিষেবা রয়েছে সেই পরিষেবা পেয়ে থাকেন। জানা যাচ্ছে, বর্তমানে সরকারি হাসপাতাল গুলি এই স্বাস্থ্য সাথী প্রকল্পের (Swasthya Sathi) জন্য সঠিক পরিষেবা না দিয়ে দুর্নীতি করছে এবং তার জন্যই কড়া পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাস্থ্য সাথী কার্ড টাকা চেক
রাজ্যের সমস্ত দুঃস্থ ও দরিদ্র মানুষ যাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের (Swasthya Sathi) মাধ্যমে সঠিক এবং নিরবিচ্ছিন্ন পরিষেবা পেতে পারেন, যাতে এই প্রকল্প নিয়ে কোন দুর্নীতি না হয় সেই জন্য বিভিন্ন রকম নতুন নিয়ম কানুন চালু করা হয়েছে। আর রাজ্যের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষরা যাতে এই সুবিধা পায় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করছেন অনেকে।
স্বাস্থ্য সাথী কার্ড হাসপাতাল লিস্ট কলকাতা
এতদিন পর্যন্ত কোনো রোগী যখন হাসপাতালে ভর্তি হতো, তখন ভর্তি সংক্রান্ত কাগজপত্র ছাড়া আর কোন কিছুই নথি হিসেবে থাকতো না হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এখন থেকে নিয়ম করা হচ্ছে, কোন রোগী যখন হাসপাতালে ভর্তি হবে তখন সেই ভিডিও বা ছবি তুলে স্বাস্থ্য ভবনে একটি অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে। রোগী যে হাসপাতালে ভর্তি থাকবে।
সেই হাসপাতালে GPS লোকেশন স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে। লোকেশন আপডেট একবারই করা যাবে, পরে তা পরিবর্তন করা যাবে না। রোগী ভর্তি হওয়া থেকে শুরু করে, রোগীর শারীরিক বিভিন্ন পরীক্ষা করার সময় এবং চিকিৎসা চলাকালীন বিভিন্ন পর্যায়ের ছবি এবং সংক্ষিপ্ত ভিডিও প্রতিনিয়ত পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে (Swasthya Sathi). অপারেশনের আগে ও পরে রোগী সমস্ত রকম ডিটেলস আপলোড করতে হবে সার্ভারে।
কোন রোগীর ছবি বা ভিডিও জালিয়াতি রুখতে AI ব্যবহার করা হবে। এই সমস্ত নিয়ম যদি কোন সরকারি হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতাল না মানে, তাহলে সেই হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন রাজ্য সরকার। অবস্থায় যেমন একদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটাই বড় চাপের মুখে পড়েছে, সেই সাথে চিকিৎসকদের দায়িত্ব আগের থেকে অনেকটাই বেড়ে যাবে।

কারণ চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে স্মার্টফোনে এই সমস্ত রোগীদের সমস্ত রকম তথ্য আপলোড করে, সেটাকে আপডেট করে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে (Swasthya Sathi). চিকিৎসা ক্ষেত্রে দায়িত্ব বেড়ে যাবে চিকিৎসকদের। যদি কোন সময় ভুল তথ্য বা জালিয়াতি কোন ছবি ধরা পরে কোন চিকিৎসকদের কাছে, তাহলে সেই চিকিৎসক এবং সেই হাসপাতালে বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ও জরিমানা ধার্য করা হবে।
ফ্রিতে বাড়ি দিচ্ছে সরকার! বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন
সম্প্রতি স্বাস্থ্য সাথী প্রকল্প অন্যান্য প্রকল্প নিয়ে দুর্নীতির পাহাড় জমা হয়েছে, এই জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম নতুন নিয়ম কার্যকর করার চেষ্টা করছেন, যাতে রাজ্যের সমস্ত মানুষ প্রকল্প থেকে নিরবিচ্ছিন্ন পরিষেবা পেতে পারে। এবারে খুবই সুবিধা হতে চলেছে গ্রাহকদের এমনটাই মনে করছেন অনেকেই, এই সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ডেলি সার্চ ফলো করুন আরও আপডেট পাওয়ার জন্য।
Written by Shampa Debnath



