নতুন OBC Certificate এর তালিকা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সরকার। নতুন কোন কোন সম্প্রদায় যুক্ত হল?
West Bengal OBC Case
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর নতুনভাবে OBC Certificate (Other Backward Classes) এর নতুন তালিকা প্রকাশ করেছে। ৩ জুন, ২০২৫ তারিখে জারি করা এই বিজ্ঞপ্তিতে মোট ১৪০টি সম্প্রদায়কে OBC শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা দুইটি ভাগে বিভক্ত – ক্যাটাগরি A ৪৯টি সম্প্রদায় ও ক্যাটাগরি B ৯১টি সম্প্রদায়। আর এই সকল তালিকা সম্পর্কে আজকে জেনে নিতে চলেছি।
New OBC Certificate List
নতুনভাবে যেই সব সম্প্রদায়কে OBC তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে – শেখ, খান (মুসলিম), মুসলিম মোল্লা, নেপালী ব্রাহ্মণ, সদগোপ, এই সম্প্রদায় গুলো সরকারি চাকরি, উচ্চশিক্ষা এবং অন্যান্য সংরক্ষণের সুবিধা পাবে। এবারে এদেরকে দুটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে এবং সেই অনুসারে আরও কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
OBC Certificate ক্যাটাগরি A
বেশি অগ্রাধিকারের সুযোগ এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত সম্প্রদায় গুলো উন্নয়ন এবং চাকরির ক্ষেত্রে বেশি সংরক্ষণ সুবিধা পাবে। যেমন – কুম্ভকার, নাপিত, যোগী, নাথ, জেলে (আনসারী মোমিন), নশ্য শেখ। এই সকল পদবি ক্যাটেগরি এ এর মধ্যে অবতীর্ণ হচ্ছেন।
OBC Certificate ক্যাটাগরি B
ধাপে ধাপে সহায়তা এই তালিকার সম্প্রদায় গুলো উন্নয়নমুখী নানা প্রকল্প ও স্কিমের আওতায় আসবে। যেমন – সূত্রধর, কর্মকার, মোদক, তেলি, মালাকার, কংসারি, শাঁখাকার পদবিরা এই সকল ক্যাটেগরির মধ্যে পরতে চলেছেন বলে জানতে পাওয়া গেছে।
এই OBC Certificate তালিকা সংশোধনের মূল কারণ
- সমাজের পিছিয়ে থাকা সম্প্রদায় গুলিকে সংরক্ষণের সুযোগ দেওয়ার জন্য
- উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে আরও বেশি অন্তর্ভুক্তি
- অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর উন্নয়ন নিশ্চিত করা
- সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য
সরকারি সুবিধা কী কী মিলবে
- শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ
- স্কলারশিপ ও আর্থিক অনুদান
- সরকারি প্রকল্পে অগ্রাধিকার
- উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের সুযোগ
পশ্চিমবঙ্গের স্কুলে ফের গরমের ছুটি ঘোষণা। শিক্ষা মন্ত্রীর নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ
কীভাবে তালিকা দেখা ও ডাউনলোড করা যাবে
সম্পূর্ণ তালিকাটি রাজ্য সরকারের নির্ধারিত ওয়েবসাইটে – www.castecertificate.wb.gov.in এ গিয়ে PDF আকারে পাওয়া যাচ্ছে। দুটি আলাদা ফাইল প্রকাশ করা হয়েছে একটি পূর্ণ তালিকা, এবং অন্যটি ক্যাটাগরি অনুসারে ভাগ করা। আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও অনলাইন ভিত্তিক করা, প্রতিবছর নতুন সম্প্রদায় পর্যালোচনা করে তালিকায় যুক্ত করা, স্থানীয় স্তরে সচেতনতা শিবির ও ক্যাম্পের মাধ্যমে মানুষকে OBC স্ট্যাটাস সম্পর্কে জানানো।



