Ration Card: রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার! গ্রাহকদের এবার কতটা সুবিধা হবে?
New Update on Ration Card
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা (Ration Card) নিয়ে এক বড় ঘোষণা সামনে এসেছে। এবার রাজ্য জুড়ে রেশন বিতরণ পদ্ধতি খতিয়ে দেখতে শুরু হচ্ছে একটি বিশাল পরিসরের সমীক্ষা (Survey)। এই সিদ্ধান্তে রেশন গ্রাহকদের সুবিধা যেমন বাড়বে, তেমনই দুর্নীতিও রোধ করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। সরকারি সূত্রে জানা গেছে, এই সমীক্ষা রাজ্যের প্রতিটি রেশন দোকানে চলবে এবং তাতে সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত থাকবেন। ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার (Government of West Bengal).
New Ration Card Rules
এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো রেশন ব্যবস্থা স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করা। এই জন্য সমীক্ষায় যেই সব বিষয় গুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে, সেই গুলি হল – রেশন দোকান গুলিতে খাদ্য শস্য সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা, গ্রাহকরা সময় মতো রেশন পাচ্ছেন কিনা, ই রেশন ব্যবস্থা ঠিক মতো কাজ করছে কিনা, ডিলারদের আচরণ ও পরিষেবা মান, এই বিষয় গুলির উপর ভিত্তি করেই ভবিষ্যতে রেশন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে চলেছে সরকার।
Government will Survey for Improve Ration System
এই সার্ভের ফলে সাধারণ রেশন কার্ড ধারীরা (Ration Card) বেশ কয়েকটি উপকার পাবেন। যেমন – অনিয়মিত রেশন পরিষেবা বন্ধ হবে, ই রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে, ডিলারদের বিরুদ্ধে অভিযোগ দ্রুত নিষ্পত্তি হবে, ডিজিটাল রেকর্ডের মাধ্যমে সব কিছু ট্র্যাক করা সম্ভব হবে, এছাড়াও, সার্ভের মাধ্যমে নতুন করে যাচাই করা হবে কে রেশন কার্ডের জন্য যোগ্য এবং কে নয়। ফলে ভুয়ো কার্ড বাতিল হয়ে প্রকৃত উপভোক্তারা সুবিধা পাবেন।
কতদিন চলবে এই সমীক্ষা?
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই সমীক্ষা ধাপে ধাপে আগামী কয়েক মাস ধরে চলবে। প্রথম ধাপে জেলা ভিত্তিক সমীক্ষা চালানো হবে এবং তারপর ব্লক ও গ্রাম স্তরে পৌঁছানো হবে। সমীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত অফিসারদের নিয়োগ করা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।
কীভাবে সমীক্ষা হবে?
- আধার নম্বর ও ডিজিটাল রেশন কার্ড যাচাই
- গ্রাহকদের ফিডব্যাক নেওয়া
- দোকানের রেকর্ড খতিয়ে দেখা
- POS মেশিনের লগ চেক
- এই সব তথ্য বিশ্লেষণ করে তৈরি হবে রাজ্যের রেশন ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার থেকে ১৮০০ টাকা পাওয়া যাবে? অবশেষে ভাতা বাড়ছে?
ভবিষ্যতে কী পরিবর্তন আসতে পারে?
সমীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই রাজ্য সরকার রেশন ব্যবস্থায় বেশ কিছু বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। এর মধ্যে থাকতে পারে – রেশন কার্ডের নতুন ক্যাটাগরি, ডিজিটাল কিউআর কোড যুক্ত রেশন কার্ড (Digital Ration Card), শুধুমাত্র ডিজিটাল অথেন্টিকেশনের মাধ্যমে রেশন বিতরণ, স্বয়ংক্রিয় ফিডব্যাক মেশিন বসানো, এছাড়াও, দুর্নীতিগ্রস্ত রেশন ডিলারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।



