ট্রেন্ডিং

সব বাড়িতে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক? আমজনতার জন্য কি নির্দেশ সরকারের?

Big Update on Smart Meter

সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠিয়েছে সমস্ত বিদ্যুৎ গ্রাহকের জন্য স্মার্ট মিটার বসানো হবে। এর মাধ্যমে বিদ্যুৎ বন্টন এবং খরচের উপর আরও নিয়ন্ত্রণ আনা যাবে বলে মনে করছে কেন্দ্র। তবে এই নির্দেশিকায় কিছু প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্মার্ট মিটার কি বাধ্যতামূলক? কে এই খরচ বহন করবে? গ্রাহকের উপর এর প্রভাব কতটা হবে? চলুন বিষয়টি বিশদে জেনে নিই।

স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক?

কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে প্রিপেইড স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হবে। এর উদ্দেশ্য হলো বিদ্যুৎ ব্যবস্থায় স্বচ্ছতা ও সাশ্রয় নিশ্চিত করা। স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ খরচ ও রিচার্জ হবে মোবাইল থেকে, যেমন মোবাইল রিচার্জ করা হয়, গ্রাহক নিজেই নির্দিষ্ট অ্যাপে দেখতে পারবেন কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। সরকারের মতে, স্মার্ট মিটার প্রযুক্তির মাধ্যমে ‘One Nation, One Tariff’ বাস্তবায়ন সম্ভব হবে, এবং বিদ্যুৎ চুরি রোধ করা যাবে।

সাধারণ মানুষের মধ্যে কী উদ্বেগ তৈরি হয়েছে?

যদিও এই মিটার বসানোর মাধ্যমে সুবিধা হবে, তবুও আমজনতার মনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে – এই স্মার্ট মিটার বসানোর খরচ কে দেবে? গ্রাহককে কি অতিরিক্ত টাকা দিতে হবে? যারা এখনো পুরনো মিটার ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে বাধ্যতা মূলকভাবে মিটার পরিবর্তন করা হবে? অনেক রাজ্য এখনও এই মিটার চালু না করলেও, কেন্দ্র চাইছে ২০২৫ সালের মধ্যে পুরো দেশ জুড়ে এই ব্যবস্থা চালু হোক।

রাজ্যগুলির ভূমিকা এবং চ্যালেঞ্জ

এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব মূলত রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা গুলির উপর। তবে বাস্তবে কিছু চ্যালেঞ্জ থাকছেই – কোটি কোটি মিটার বসাতে বিপুল অর্থ প্রয়োজন, অনেক জায়গায় এখনও স্মার্ট মিটার সাপোর্ট করে না এমন অবকাঠামো রয়েছে, তবে কেন্দ্র এই খাতে Subsidy ও Private Investment আনার পরিকল্পনা করছে।

স্মার্ট মিটারের সুবিধাগুলি কী কী?

এই মিটার চালুর ফলে সাধারণ মানুষও উপকৃত হবেন। দেখে নেওয়া যাক সুবিধা গুলি – আগে থেকে টাকা দিয়ে ব্যবহার, ফলে বাজেট নিয়ন্ত্রণে থাকবে, নির্ভুল বিলিং, কোনো Human Error নেই, অ্যাপের মাধ্যমে সহজে ব্যবহার ও খরচ মনিটরিং করা যাবে।

রথযাত্রায় সোনা রুপোর দাম নিয়ে সুখবর। আজকের সোনার দাম কত হল দেখুন

উপসংহার

যদিও কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা বাধ্যতামূলক করার পথে হাঁটছে, তবে এটি এক ধাপে নয় বরং ধাপে ধাপে বাস্তবায়ন হবে। প্রাথমিকভাবে বাণিজ্যিক ব্যবহার এবং শহরাঞ্চলে এটি চালু করা হবে। পরে ধীরে ধীরে গ্রামীণ এলাকাতেও পৌঁছে দেওয়া হবে। সুতরাং এখনই ভয় পাওয়ার কিছু নেই। সরকারের লক্ষ্য হলো বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও সাশ্রয়ী করা।

Related Articles