সোনার দাম

Gold Price Today: পশ্চিমবঙ্গে আজকের সোনার দাম কত? হলমার্ক সোনার দর জানুন

24K 22K Gold Price

সোনার দাম (Gold Price Today) পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বাজারে প্রতিদিন ওঠানামা করে। সম্প্রতি আন্তর্জাতিক বাজার ও রুপির দামের প্রভাবে সোনার দামে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চলুন দেখে নিই আজকের সোনার দাম ও সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এখন বিয়ের মরশুম চলার জন্য অনেকটাই দাম বেড়ে গেছে এবং এই নিয়ে চিন্তায় রয়েছে অনেকেই (Gold as an Investment).

Gold Price Today in West Bengal

আজকের দিনে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে কিছু পরিবর্তন দেখা গেছে। ২২ ক্যারেট সোনা ৮৭১০ টাকা, ২৪ ক্যারেট সোনা ৯৫০২ টাকা। দাম কিছুটা কমেছে গতকালের তুলনায়। তবে এই পতন সাময়িক কি না, সেটি বোঝা যাবে আগামি কিছু দিনের মধ্যেই। আর এরই সঙ্গে গয়না কিনতে হলে অনেকেই মনে করেন যে দাম কেন বেশি? তাদের জানিয়ে রাখি যে এর সঙ্গে GST ও মজুরি যোগ হয়ে এই দামে বৃদ্ধি লক্ষ করা যায়।

সোনার দামে ওঠানামার কারণ

  • আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি বা পতন
  • ডলারের সঙ্গে রুপির মানের তারতম্য
  • কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতিগত পরিবর্তন
  • বিয়ে বা উৎসবের মরসুমে চাহিদা বাড়া
  • বৈশ্বিক আর্থিক অস্থিরতা

বর্তমানে ভারতীয় বাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে। ফলে দাম সামান্য হ্রাস পেয়েছে। বর্তমান ট্রেন্ড বলছে, অনেকেই এখন সোনা কিনতে অপেক্ষা করছেন দাম আরও কিছুটা কমার আশায়। এই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। যারা অলংকার তৈরি বা বিনিয়োগের জন্য সোনা কিনতে চাইছেন, তাদের জন্য সময়টি মন্দ নয়। দাম এখন কিছুটা কম, ফলে কিনলে লাভ হতে পারে, ভবিষ্যতে আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে কোনো বিনিয়োগের আগে বাজার বিশ্লেষণ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

এই ৬টি ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ সুদে ফিক্সড ডিপোজিটে। আপনার ব্যাংক তালিকায় আছে?

সোনা বিনিয়োগের কিছু গুরুত্বপূর্ণ টিপস

সোনা কেবল অলংকার নয়, এটি একটি নিরাপদ বিনিয়োগও বটে। নিচে কিছু বিনিয়োগ টিপস দেওয়া হল – জুয়েলারি নয়, বরং গোল্ড বার বা কয়েন কেনা নিরাপদ, ডিজিটাল গোল্ড বা গোল্ড ETF আজকাল ভালো বিকল্প, বাজার যখন নিম্নমুখী, তখনই কেনা শ্রেয়। পশ্চিমবঙ্গে সোনার রেট আজ সামান্য কমেছে। তবে বাজারে ভবিষ্যতে কি হবে তা সময়ই বলবে। যাঁরা সোনা কেনার কথা ভাবছেন, তারা বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। সোনার দাম প্রতিদিন পরিবর্তিত হয়, তাই রোজকার আপডেট রাখুন এবং স্মার্ট বিনিয়োগ করুন।

Related Articles