সোনার দাম

সোনার দামে নতুন সুখবর সঙ্গে খুশির খবর দিলো রুপোর দাম! মধ্যবিত্তের জন্য ‘আচ্ছে দিন’

22k 24k Gold

আজকের সোনার দাম কত? কোন না কোন উৎসবের মরশুমে এই একটা প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করে। বর্তমানে সোনা বিনিয়োগের (Gold as an Investment) অন্যতম জনপ্রিয় মাধ্যম হলেও গত কয়েক মাসে এর দামে ধারাবাহিক বৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার মিললো স্বস্তির খবর! আর বিশেষ করে বিয়ের মরশুমে এই দাম কম হলে অনেকটাই সুবিধা হয় অনেকের।

সোনার দামে বড় হ্রাস, স্বস্তি ফিরলো বাজারে

সোনার দাম আজ অনেকটাই কমেছে, যা মধ্যবিত্ত থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাচ্ছে। ২২ ক্যারেট সোনার মূল্য ৮৭৬৫ টাকা প্রতি গ্রাম ও ২৪ ক্যারেট সোনা ৯৫৬২ টাকার কাছাকাছি। এছাড়াও, আন্তর্জাতিক বাজারেও সোনার দর পতনের প্রভাব পড়েছে ভারতের উপর, যা ভবিষ্যতে আরও সাশ্রয়ী দামের ইঙ্গিত দিচ্ছে। এবারে রুপোর দামেও মিললো খুশির বার্তা!

শুধু সোনাই নয়, রুপোর দামেও এসেছে ভালো খবর। বিশেষ করে যারা ছোট আকারে সঞ্চয় বা উপহার হিসেবে রুপো কিনে থাকেন, তাদের জন্য এটি দারুণ সময়। বর্তমানে রুপোর দাম প্রতি কেজিতে প্রায় অনেকটাই কমেছে। এর ফলে সাধারণ মানুষ অনেক সহজেই রুপো কিনতে পারছেন। এই রুপো এত দামি হয়ে যাওয়ার জন্য অনেকেই বিভিন্ন রকমের দরকারি জিনিস কিনতে পারছিলেন না, আর সেই কারণের জন্য এবারে অনেকটাই সুবিধা হবে সকলের।

কেন কমছে সোনা রুপোর দাম?

বিশ্ববাজারে ডলার শক্তিশালী হওয়ায় সোনার দাম পড়তে শুরু করেছে, FED সুদের হার না বাড়ানোয় বিনিয়োগকারীরা এখন ঝুঁকি মুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন না। টাকার দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় আমদানি ব্যয় কমেছে, ফলে সোনার দামেও প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের মতে, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, তাদের জন্য এখনই সোনা বা রুপো কেনার উপযুক্ত সময়।

সোনা ও রুপো বিনিয়োগের উপকারিতা

  • ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা
  • বিয়ে বা অনুষ্ঠান উপলক্ষে কম খরচে সোনা কেনার সুযোগ
  • রুপোর ক্ষেত্রে উপহার বা সঞ্চয়ের সুবিধা

এই ৬টি ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ সুদে ফিক্সড ডিপোজিটে। আপনার ব্যাংক তালিকায় আছে?

সরকারি অনুমোদিত জুয়েলারি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট, বিশ্ববাজারের রেট চেক করার অ্যাপ, প্রতি দিনের বাজার দর আপডেট দেওয়া নিউজ পোর্টাল থেকে সেই দিনে সোনার মূল্য কত সেই সম্পর্কে জানতে পারা যাবে। আর এর সঙ্গে GST ও গয়নার মজুরি যোগ হয়ে যাওয়ার ফলে দামে আরও বৃদ্ধি হয় তাই সেই সম্পর্কে জেনে নিয়ে তবেই গয়নার অর্ডার দেওয়া উচিত সকলের।

Related Articles