Gold Rate Today: সোনা ও রুপোর দাম নিয়ে বড় খবর মধ্যবিত্তের জন্য। আজকের সোনার দাম কত?
Gold as an Investment
আজ, ৩ জুন ২০২৫ তারিখে কলকাতার বাজারে সোনার দাম (Gold Rate Today) কি হালে আছে? যারা বেশ কিছু দিন ধরে সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনই সময় সঠিক হতে পারে। এখন বিয়ের মরশুম চলার কারণের জন্য অনেকটাই এই সোনালি ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে এবং এই জন্য অনেকের বাজেট একেবারে বিগড়ে যাচ্ছে আর এই জন্য এখন কিছুটা হলেও সুবিধা হবে সকলের এমনটাই মনে করা হচ্ছে (Gold as an Investment).
Hallmark Gold Rate Today
আজকের সোনার দাম কত? এই প্রশ্নের উত্তর আজকে জানিয়ে দিতে চলেছি। ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৯০,৮০০ টাকা ও ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৯৯,০৬০। গতকালের তুলনায় ২২ ক্যারেট সোনার দাম আজ কিছুটা হলেও ঊর্ধ্ব মুখি যা মাঝারি আয়ের মানুষের জন্য ইতিবাচক দিক একদমই নয় বলা চলে। আর অনেকদিন দাম কম থাকার পর আজকে ফের দাম বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব বাজারে সোনার দর পতনের (Gold Rate Today) কারণে ভারতীয় বাজারেও তার প্রভাব পড়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরের কাছাকাছি রয়েছে। কিন্তু ডলারের মান কিছুটা দুর্বল হওয়ায় দেশের বাজারে দাম সামান্য কমেছে। গত এক সপ্তাহ ধরে সোনার দাম ওঠানামা করছে। তবে আজকের হ্রাস মধ্যবিত্ত শ্রেণির জন্য বড় সুযোগ।
কারণ এই শ্রেণির মানুষ সাধারণত বিয়ের গয়না, উপহার কিংবা বিনিয়োগের জন্য সোনা কিনে থাকেন। দাম কম থাকা মানে এক সঙ্গে বেশি সোনা কেনার সুযোগ। আর ফের রমরমিয়ে বিয়ে শুরু হয়ে গেলে ফের একবারর জন্য এই দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
সোনা কেনার সময় যেই গুলি মাথায় রাখবেন
দোকানভেদে মেকিং চার্জ ভিন্ন হয়, GST সব সময়ই প্রযোজ্য, হলমার্ক চিহ্ন দেখে কিনুন, বিভিন্ন দোকানের দাম যাচাই করুন। আর কোন উৎসবের সময়ে সোনা কিনলে কিছুটা হলেও অফারের জন্য দাম কমে পাওয়া যাবে সেই সময়ে। আজকে দাম কমার কারণ হল আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা স্থিতিশীল, ডলারের দাম সামান্য কমেছে, বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক মনোভাব, কেন্দ্রীয় ব্যাংক গুলোর সুদের হার অপরিবর্তিত রাখা। এই সমস্ত কারণে বাজারে চাহিদা কিছুটা কমেছে, যার ফলেই আজ সোনার দাম হ্রাস পেয়েছে।
এবারে কি 500 টাকার নোট বাতিল হতে চলেছে? দেশের সকল ATM এ RBI এর নির্দেশ পৌঁছে গেল
উপসংহার
যারা সোনা কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজকের দিনটি উপযুক্ত। তবে প্রতিদিনের দামের ওঠানামা মাথায় রেখে, প্রয়োজন অনুযায়ী কেনার সিদ্ধান্ত নিন। সর্বদা বিশ্বাস যোগ্য দোকান থেকে হলমার্ক সোনা কিনুন এবং বিল নিতে ভুলবেন না। কিনতে যাওয়ার আগে সোনা ও রুপোর দাম সম্পর্কে জেনে নেওয়ার দরকার আছে।



