টেক নিউজ

এক লিটারে ৭০ কিমি মাইলেজ দেওয়া Hero, TVS ও Bajaj এর সেরা বাজেট বাইক তালিকা ২০২৫

Budget Bikes with Best Milage

Hero, TVS ও Bajaj কোম্পানি গুলোর তরফে দারুণ সুবিধা দেওয়া হল তাদের বাইকে, বাজারে পেট্রোলের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন বাইক বাছাই করার সময় মাইলেজ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়ায়। যারা প্রতিদিন বাইক ব্যবহার করেন, তাদের জন্য এক লিটারে ৭০ কিমি বা তার বেশি মাইলেজ দেওয়া বাইকই সবচেয়ে লাভ জনক। আজ আমরা ২০২৫ সালে ভারতের বাজারে পাওয়া এমন কিছু সেরা বাজেট ফ্রেন্ডলি বাইকের তালিকা নিয়ে এসেছি, যেই গুলো দামেও সাশ্রয়ী এবং মাইলেজেও সেরা।

এক লিটারে ৭০ কিমি মাইলেজ! ২০২৫ সালে Hero, TVS ও Bajaj এর সেরা বাজেট বাইক

Hero HF Deluxe – নির্ভর যোগ্য মাইলেজ কিং, ইঞ্জিন 97.2 cc, মাইলেজ প্রায় ৭০ – ৭৪ কিমি প্রতি লিটার, দাম এক্স শোরুম – 60,000 থেকে 65,000. বৈশিষ্ট্য হল i3S প্রযুক্তি, টিউবলেস টায়ার, Alloy Wheel, HF Deluxe বহু বছর ধরেই সাশ্রয়ী বাইকের তালিকায় শীর্ষে রয়েছে। এর হালকা ওজন, দুর্দান্ত মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণ খরচ এই বাইকটিকে শহর ও গ্রামের উভয় পরিবেশেই জনপ্রিয় করে তুলেছে।

TVS Sport – বাজেটের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স সহ ইঞ্জিন 109.7 cc, মাইলেজ প্রায় ৭০ – ৭৫ কিমি প্রতি লিটার, দাম এক্স শোরুম 63,000 থেকে 68,000, বৈশিষ্ট্য Duralife ইঞ্জিন, Electric Start, Attractive Graphics, Sport হলো সেই বাইক যা কম খরচে বেশি মাইলেজ ও শক্তিশালী ইঞ্জিন পারফরম্যান্স প্রদান করে। এটি একটি পারফেক্ট কমিউটার বাইক হিসেবে পরিচিত।

Bajaj Platina 100 – মাইলেজ ও কমফোর্টের মিশ্রণ ইঞ্জিন 102 cc, মাইলেজ প্রায় ৭৫ – ৮০ কিমি প্রতি লিটার, দাম এক্স শোরুম 60,000 থেকে 65,000, বৈশিষ্ট্য Spring – in – Spring সাসপেনশন, LED DRL, টিউবলেস টায়ার, Platina 100 মূলত তাদের জন্য তৈরি যাদের রোজকার যাত্রা দীর্ঘ এবং রাস্তা খুব ভালো নয়। এর আরাম দায়ক সাসপেনশন ও উচ্চ মাইলেজ এটিকে গ্রামীণ অঞ্চলে বিশেষ জনপ্রিয় করে তুলেছে।

Hero Splendor Plus – ক্লাসিক অথচ আধুনিক ইঞ্জিন 97.2cc, মাইলেজ প্রায় ৭০ – ৭৫ কিমি প্রতি লিটার, দাম এক্স শোরুম 72,000 থেকে 77,000, বৈশিষ্ট্য i3 S প্রযুক্তি, X sens Fuel Injection, LED DRL, Splendor Plus হচ্ছে  এর সবচেয়ে জনপ্রিয় বাইক মডেল গুলির একটি, যেটি যুগ যুগ ধরে নিজের সুনাম বজায় রেখেছে। এর পারফরম্যান্স ও ফুয়েল ইকোনমি একে আলাদা মাত্রা দেয়।

Royal Enfield Bullet মাত্র ১০ হাজার টাকায়! ক্লাসিক ডিজাইন, বেশি মাইলেজ সহ আর কি কি মিলবে?

সাশ্রয়ী দাম ও রক্ষণাবেক্ষণ খরচ কম, উচ্চ মাইলেজ এক লিটারে ৭০ কিমি বা তার বেশি, দৈনিক যাত্রার জন্য আদর্শ পারফরম্যান্স, ভারতের গ্রামীণ ও শহর অঞ্চলের উপযোগী ডিজাইন ও ফিচার। ২০২৫ সালে ভারতের বাজেট বাইক মার্কেটে কোম্পানি গুলির একাধিক মডেল রয়েছে যেই গুলো এক লিটারে ৭০ কিমি বা তার বেশি মাইলেজ দেয়। যারা প্রতিদিন বাইক চালান এবং বাজেটের মধ্যে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স চান, তাদের জন্য এই বাইক গুলি নিঃসন্দেহে সেরা অপশন। আজই আপনার প্রয়োজন অনুযায়ী একটি সেরা মাইলেজের বাইক বেছে নিন এবং জ্বালানি খরচ কমিয়ে দিন!

Related Articles