ট্রেন্ডিং

Mohun Bagan SC: মোহন বাগান বনাম রোনাল্ডোর আল নাসের! AFC চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা

Mohun Bagan vs Al Nassr

মোহন বাগান (Mohun Bagan SC) বনাম রোনাল্ডো! এই বছরেই এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব বলেই মনে করা হচ্ছে। AFC Champions League 2 আসরে উত্তেজনা তুঙ্গে। কারণ সৌদি ক্লাব আল নাসরের (Al Nassr) তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মুখোমুখি হতে পারে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। এই সম্ভাবনাই উজ্জীবিত করেছে ভারতীয় ফুটবল প্রেমীদের। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে।

Mohun Bagan SC Qualification Criteria

মোহনবাগান সরাসরি এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না। তাদেরকে আগে জিততে হবে AFC Cup Inter Zone Final এবং তারপর AFC Champions League Playoff ম্যাচ। Inter Zone ফাইনালে জিতলে, তারা প্লে-অফ রাউন্ডে পৌঁছাবে, সেখানে জিততে পারলেই মূল টুর্নামেন্টে খেলার সুযোগ মিলবে। সৌদি আরবের আল নাসর ক্লাব বর্তমানে এএফসি চ্যাম্পিয়নস লিগে অন্যতম শক্তিশালী দল।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়, সাদিও মানে, ব্রোজোভিচ, ল্যাপোর্তের মতো আন্তর্জাতিক তারকারাও রয়েছেন। যদি মোহনবাগান চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে পৌঁছায়, তবে তারা আল নাসরের গ্রুপেই পড়তে পারে। কারণ AFC নিয়ম অনুযায়ী, ওয়েস্ট জোনে নতুন যোগ দেওয়া দল গুলোকে আগে থেকে নির্ধারিত গ্রুপে রাখা হয়, মোহনবাগান যোগ দিলে তারা আল নাসরের গ্রুপে পড়ার সম্ভাবনা প্রবল।

ভারতীয় ফুটবলের জন্য সুবর্ণ সুযোগ

এই ম্যাচটি হতে পারে ভারতের ফুটবল ইতিহাসে এক মাইলফলক। কারণ – প্রথমবারের মতো রোনাল্ডোর বিরুদ্ধে কোনো ভারতীয় ক্লাব খেলবে, বিশ্ব মিডিয়ার নজর পড়বে ভারতীয় ফুটবলের দিকে। স্বপ্ন পূরণ করতে হলে মোহনবাগানকে পেরোতে হবে কয়েকটি বড় চ্যালেঞ্জ – শক্তিশালী দক্ষিণ এশিয়ান দল গুলোর বিপক্ষে জয় পেতে হবে, স্কোয়াডে ভারসাম্য এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোচের ট্যাকটিক্স এবং ফর্মেশনও বড় ভূমিকা রাখবে ও এই সম্ভাবনা প্রায় নিশ্চিত সেটাই মনে করছেন অনেকেই।

সেভিংস একাউন্টে KYC করা নিয়ে RBI এর বড় ঘোষণা ব্যাংক গ্রাহকদের জন্য

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই সম্ভাবনা ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভক্তরা বলছেন – “মোহনবাগান বনাম রোনাল্ডো হলে তা ইতিহাস হবে, ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা একটা বড় মঞ্চ”। এখনও নিশ্চিত নয় যে মোহনবাগান সত্যিই রোনাল্ডোর বিপক্ষে মাঠে নামতে পারবে কি না। তবে সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেটা যথেষ্ট উত্তেজনার। ভারতীয় ফুটবলপ্রেমীদের চোখ এখন মোহনবাগানের দিকেই।

Related Articles