চাকরি

Teacher Salary – সরকারি স্কুল শিক্ষকদের বাড়তি বেতন। আগের বকেয়া সহ 2 মাসের বেতন পাচ্ছেন শিক্ষকরা। কাদের জন্য এই অর্ডার?

শিক্ষকদের জন্য খুশির খবর। নববর্ষে সুখবর পেতে চলেছে শিক্ষকরা। দুই মাসের বেতন (Teacher Salary) পাবেন শিক্ষকরা এমন শোনা যাচ্ছে। এই খবর সামনে আসতেই জোর আলোচনা চলছে শিক্ষক মহলে। বেশ কিছু কলেজের শিক্ষকরা বিগত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না। তবে প্রযুক্তগত ত্রুটির কারনে নাকি সরকারি কলেজের প্রফেসরদের বেতন পাঠান যায়নি বলে জানা যাচ্ছে।

Good News For Teacher Salary In Maharastra.

তবে এবার তাদের দুই মাসের বেতন (Teacher Salary) দেওয়া হবে। তবে এই সুবিধা পশ্চিমবঙ্গের শিক্ষকরা পাবেন না। এই সুবিধা পাবেন মুম্বাইয়ের কিছু কলেজের শিক্ষকরা। রিপোর্ট অনুযায়ী, মুম্বাইতে বেশ কিছু কলেজের প্রফেসরদের বিগত দুই মাসের বেতন দেওয়া হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারনে সেই সব কলেজের প্রফেসরদের বা স্কুলের শিক্ষকদের বেতন দেওয়া যায়নি বলে জানাচ্ছে মহারাষ্ট্রের উচ্চ শিক্ষা দফতর।

তবে আগামী 15ই এপ্রিল সোমবার দুই মাসের বেতন এক সঙ্গে এই সব প্রফেসরদের পাঠানো হবে। এই খবরে খুশি সেই সব কলেজের প্রফেসররা। নববর্ষ মানেই নতুন জামা কাপড় কেনা, খাওয়া দাওয়া, আর এই সময় যদি হাত খালি থাকে তাহলে কারই মন ভালো থাকে না। এই সময় বেতন (Teacher Salary) হাতে পেলে সুবিধা হবে সেই সব শিক্ষকদের।

এমনিতেই বিগত 2 মাসের বেতন (Teacher Salary) না পেয়ে সংসার চালাতে অসুবিধায় পরেছিলেন কলেজের প্রফেসররা। জানা গিয়েছে, যে সব প্রফেসররা বেতন পাননি তারা সরকার অনুমোদিত পদেই বহাল আছেন। তাদের বেতন দেয় রাজ্য সরকার। বিগত দুই মাস ধরে প্রফেসরদের বেতন পাঠাতে পারেনি সরকার। এর ফলে প্রফেসররা কষ্টে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

Govt Employees (সরকারি কর্মচারী)

তবে এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার (Government Of Maharastra) জানিয়েছে এই সব কলেজের প্রফেসরদের 15ই এপ্রিলে বেতন (Teacher Salary) পাঠান হবে তাদের। বেতন না পাওয়া এক প্রফেসর এই বিষয়ে জানান, প্রাথমিক ভাবে আমরা ভেবেছিলাম এমনিতেই একটু দেরি হচ্ছে। তবে টানা দুই মাস আমরা বেতন পায়নি। এই আবহে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে।

সরকারি কর্মীরা পাবে ডবল বেতন একসাথে। ভোটের আগে দারুণ সিদ্ধান্ত সরকারের।

এদিকে বেতন (Teacher Salary) না পেলেও কলেজের পরীক্ষা নেওয়া, খাতা দেখা আর কলেজে ক্লাস করানোর পাশাপাশি সব কাজই করতে হচ্ছে শিক্ষকদের। শুধু তাই নয় নির্বাচনের কাজেও তাদের পাঠান হবে। এই জন্যে তাদের প্রশিক্ষণ ও দেওয়া হচ্ছে। আর সেই প্রশিক্ষণে যোগ দিয়েছে সরকারি কর্মীরা। তবে 15 ই এপ্রিল যদি তাদের দুই মাসের বেতন দেওয়া হয় তাহলে খুশি হবেন এই সব কলেজের প্রফেসররা।
Written by Ananya Chakraborty.

অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি ও প্রমোশন নিয়ে বিরাট সুখবর। বেতন ও সম্মান দুই বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *