অর্থনীতি

আবার কি বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? জানুন RBI এর নতুন নির্দেশিকা

Indian Currency Notes

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে আবার ৫০০ টাকার নোট বাতিল (500 Rupee Note) হতে চলেছে। অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন তাদের পকেটে থাকা এই নোট কি নিষিদ্ধ হয়ে যাবে? আর ফের একবারের জন্য কি ব্যাংকের সামনে নিজেদের কাজ ছেড়ে দিয়ে লাইনে দাঁড়াতে হবে নোট পাল্টানোর জন্য? তবে সত্যিটা জানলে আপনি স্বস্তি পাবেন। আসুন ধাপে ধাপে জেনে নিই RBI (Reserve Bank of India) কী বলেছে এবং আপনাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে।

৫০০ টাকার নোট বাতিল হচ্ছে? জেনে নিন আসল তথ্য

  • RBI এখনও পর্যন্ত ৫০০ টাকার নোট বাতিলের কোনও ঘোষণা করেনি।
  • ২০১৬ সালের নোট বন্দির সময় ৫০০ ও ১০০০ নোট বাতিল করা হয়েছিল, তবে এরপর নতুন ডিজাইনের ৫০০ চালু হয়।
  • সম্প্রতি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবকে রিজার্ভ ব্যাংক পুরোপুরি অস্বীকার করেছে।

পুরোনো নোট কি বাজারে চলে?

  1. RBI জানিয়েছে, এখন বাজারে যে ৫০০ টাকার নোট রয়েছে, তা সম্পূর্ণ বৈধ অর্থাৎ Legal Tender
  2. আপনি বাজারে এটি ব্যবহার করতে পারেন
  3. ব্যাংকে জমা বা তোলার ক্ষেত্রেও কোনও বাধা নেই
  4. ATM থেকেও এই নোট তোলা যাবে

কোথা থেকে ছড়াচ্ছে গুজব?

এই ধরণের গুজব সাধারণত ছড়ায় সোশ্যাল মিডিয়া পোস্ট, WhatsApp ফরোয়ার্ড, কিংবা ভুয়ো নিউজ সাইটের মাধ্যমে। অনেকে পুরোনো ছবি বা ভিডিও শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি করেন। আর এই রকমের গুজব ছাড়ানোর জন্য এখন পর্যন্ত অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আর সকলকে সতর্ক করা হয়েছে যে কেউ এই রকম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গুজব থেকে বাচার উপায়

যদি কোনও খবর অফিশিয়াল RBI ওয়েবসাইটে না পাওয়া যায়, তবে সেটি যাচাই করে দেখুন, সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ভালোভাবে পড়ুন, ফরোয়ার্ড করা মেসেজে সব সময় সন্দেহ রাখুন। আপনার যদি ৫০০ টাকার নোট থাকে, তাহলে এখনই ভয় পাওয়ার কিছু নেই। বরং আপনি নিচের বিষয় গুলি মাথায় রাখুন, নোটের অবস্থা ভালো আছে কি না দেখুন, সব সময় ব্যাংকের অফিশিয়াল ঘোষণা অনুসরণ করুন, কোনও গুজব শুনে তড়িঘড়ি সিদ্ধান্ত নেবেন না।

৭.৭% সুদ! পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস স্কিমে দ্রুত টাকা দ্বিগুণ

নাগরিকদের  করণীয় হিসাবে রিজার্ভ ব্যাংক ও নানা ধরণের আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন কোন গুজবে কান দেবেন না, সব সময় RBI বা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর অফিসিয়াল সোর্স চেক করুন, আপনার নিকটস্থ ব্যাংকে কোনও সন্দেহ হলে সরাসরি যোগাযোগ করুন। বর্তমানে চালু থাকা সকল নোট ও কয়েন বৈধ সেই সম্পর্কে সকল তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

Related Articles