টেক নিউজ

iQOO Neo 10 Pro+ লঞ্চের আগে ফাঁস হলো স্পেসিফিকেশন! বাজেট গেমারদের জন্য সুখবর

iQOO Gaming Mobile Phones

iQOO Neo 10 Pro+ নিয়ে স্মার্টফোন মার্কেটে উত্তেজনা তুঙ্গে। লঞ্চের আগেই এই গেমিং ফোকাসড স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়েছে। iQOO বরাবরই পারফরম্যান্স এবং গেমিং বিশেষ নজর দিয়ে থাকে, আর এই ফোনও সেই ধারাকে বজায় রেখেছে। নিচে জেনে নিন iQOO Neo 10 Pro+ এর সম্ভাব্য ফিচার এবং কাদের জন্য এই ফোন হতে চলেছে একেবারে পারফেক্ট পছন্দ।

iQOO Neo 10 Pro+ লঞ্চের আগে ফাঁস হল কিছু চমকপ্রদ ফিচার!

এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট, যা গেমিং ও মাল্টিটাস্কিং এর জন্য অত্যন্ত উপযোগী, 4nm আর্কিটেকচারের এই চিপসেট ব্যাটারি অপটিমাইজেশনের ক্ষেত্রেও কার্যকর। 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা অফার করতে পারে 144Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং 1.5K রেজোলিউশন যা গেমিং ও ভিডিও স্ট্রিমিং অভিজ্ঞতা করবে আরও রিচ ও স্মুথ, স্লিম এবং প্রিমিয়াম ডিজাইন, পিছনে থাকতে পারে গ্লাস ফিনিশ।

iQOO Neo 10 Pro+ Features

  • 12GB/16GB LPDDR5X RAM এবং 256GB/512GB UFS 4.0 স্টোরেজ অপশন পাওয়া যেতে পারে।
  • স্টোরেজ এক্সপ্যান্ডের অপশন না থাকলেও ইন-বিল্ট স্টোরেজই যথেষ্ট স্পেস অফার করবে।
  • ফোনটির পিছনে থাকতে পারে 50MP প্রাইমারি ক্যামেরা (OIS সহ), সঙ্গে একটি 12MP আলট্রা ওয়াইড সেন্সর।
  • ফ্রন্ট ক্যামেরা হতে পারে 16MP, যা ভিডিও কল ও সেলফির জন্য উপযুক্ত।

6,000mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ গেমিং সেশনেও ব্যাটারি ড্রেন কমাবে, 120 W ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে মাত্র 20 মিনিটেই প্রায় ফুল চার্জ পেয়ে যাবেন, ফোনে থাকতে পারে Vapor Chamber Cooling System যাতে ফোন গরম না হয় দীর্ঘক্ষণ গেমিং করলেও, iQOO এর নিজস্ব Game Mode ফিচার থাকবে যা পারফরম্যান্স বুস্ট করবে, এখনও অফিসিয়াল ঘোষণা না হলেও, ফোনটির প্রারম্ভিক মূল্য হতে পারে টাকার মধ্যে, সম্ভবত জুন ২০২৫ এর প্রথম সপ্তাহে এটি ভারতে লঞ্চ হতে পারে।

৩০০০০ টাকার কমে সেরা Gaming Smartphone! বাজেট মোবাইল ফোনের তালিকা দেখুন

কেন iQOO Neo 10 Pro+ হতে পারে গেমারদের জন্য পারফেক্ট?

Snapdragon 8 Gen 3 চিপসেট এবং 144Hz ডিসপ্লে মানেই হাই এন্ড গেমিং এক্সপেরিয়েন্স, Vapor Chamber কুলিং এবং ফাস্ট চার্জিং সুবিধা দীর্ঘ সময় গেম খেলার জন্য আদর্শ, দাম অনুযায়ী স্পেসিফিকেশন একেবারে বাজেট-ফ্রেন্ডলি ফ্ল্যাগশিপ লেভেল, আপনি যদি একজন মোবাইল গেমার হন বা হেভি পারফরম্যান্স ফোন খুঁজছেন, তাহলে iQOO Neo 10 Pro+ হতে পারে আপনার পরবর্তী স্মার্টফোন। লঞ্চের দিন পর্যন্ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের সাইটে।

Related Articles