Summer Vacation: পশ্চিমবঙ্গে আবার গরমের ছুটি বাড়ানো হবে ৪০ ডিগ্রি তাপমাত্রার জন্য? সরকারের সিদ্ধান্ত জেনে নিন
West Bengal Education Department
ফের একবারের জন্য গরমের ছুটি (Summer Vacation) বৃদ্ধি করা হবে? এমনই এক খবর এখন শুনতে পাওয়া যাচ্ছে। গ্রীষ্মে অসহনীয় তাপপ্রবাহে জেরবার পশ্চিমবঙ্গবাসী। রাজ্যের অনেক জায়গায় তাপমাত্রা ছুয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অভিভাবক ও শিক্ষক মহলে আবার নানা কথা শুনতে পাওয়া যাচ্ছে। ইতি মধ্যেই অনেক জেলায় ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন প্রশ্ন আবারও কি বাড়ানো হচ্ছে গরমের ছুটি?
Summer Vacation Extend News in West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। রাজ্যে আগামী কয়েক দিন ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বজায় থাকলে ছুটি বাড়ানোর বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে। তবে এখনও পর্যন্ত সরকার পক্ষ থেকে নতুন করে ছুটি বাড়ানোর কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কিন্তু এরই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদে চিঠি গেছে যে টানা ছুটি না দিয়ে মর্নিং ক্লাস শুরু করার।
কোন জেলাগুলিতে তাপপ্রবাহ সবথেকে বেশি?
রাজ্যের দক্ষিণ ও পশ্চিমের জেলা গুলিতে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য – পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার কিছু অংশ। এই জেলা গুলিতে দুপুরের দিকে রাস্তাঘাট কার্যত ফাকা হয়ে যাচ্ছে, কারণ মানুষ তাপের দাপট এড়িয়ে ঘরে থাকতেই বেশি পছন্দ করছেন।
Summer Vacation 2025
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই রকম গরমে স্কুল পড়ুয়াদের বাইরে বের হওয়া স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত ঘাম ও ডিহাইড্রেশনের ফলে শিশুদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু নতুন পদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কারণের জন্য এবারে অনেকে মনে করছেন যে গরমের ছুটি আবার না বাড়িয়ে মর্নিং ক্লাস (Morning Class) শুরু করে দেওয়া হোক।
কীভাবে শিশুরা গরমে সুরক্ষিত থাকবে?
- বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া এড়িয়ে চলুন
- পর্যাপ্ত জল পান করুন ও ঠান্ডা খাবার গ্রহণ করুন
- হালকা রঙের সুতির পোশাক পরিধান করুন
এই বছরের মে মাসের শুরুতেই গরমের কারণে এক সপ্তাহের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের পর আবার যদি তাপমাত্রা না নামে, তবে সরকার ফের এই সিদ্ধান্ত পুনরায় নিতে পারে বলেই মনে করছেন অনেকে, কিন্তু সিলেবাসের কথা মাথায় রেখে মর্নিং স্কুল খোলা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে বলে মনে করছেন অনেকেই।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে ঢুকবে জুন মাসে? মা বোনেদের কি জানালো পশ্চিমবঙ্গ সরকার
উপসংহার
পশ্চিমবঙ্গের বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। যদিও এখনও গরমের ছুটি (Summer Vacation) বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার, তবে পরিস্থিতি যদি এমনই থাকে, তাহলে সরকার যে কোনও সময় ফের ঘোষণা করতে পারে ছুটি। তাই অভিভাবকদের পরামর্শ, সরকারিভাবে আপডেট দেখার পাশাপাশি নিজেরাও সতর্ক থাকুন এবং শিশুদের স্বাস্থ্যকে প্রাধান্য দিন।



