টেলিকম

Jio, Airtel নাকি VI? 299 টাকার রিচার্জ প্ল্যানে কারা বেশি সুবিধা দিচ্ছে?

Best 299 Rupee Mobile Recharge Plan

মোবাইল রিচার্জ করতে গিয়ে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে বিশাল খরচের মুখে। তবে জনপ্রিয় টেলিকম সংস্থা Jio, Airtel ও Vi তিনটিই বাজারে ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান অফার করছে। কিন্তু কোনটা সবচেয়ে বেশি ডেটা ও সুবিধা দিচ্ছে? এখানে থাকল বিস্তারিত তুলনা। তাই নতুন SIM কার্ড বার পড়ত করার আগে এই সম্পর্কে বিস্তারিত তথ্য সকলের জেনে নেওয়া উচিত।

Jio ২৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানটি মূলত যাদের দৈনিক ইন্টারনেট ব্যবহারের চাহিদা বেশি, তাদের জন্য আদর্শ। ভ্যালিডিটি ২৮ দিন, ডেটা প্রতিদিন ১.৫ জিবি, কল আনলিমিটেড কলিং, SMS প্রতিদিন ১০০টি। TV, Cinema, Cloud এর ফ্রি অ্যাকসেস, 5G ডেটা সুবিধা নেই। যারা স্ট্রিমিং, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটান, তাদের জন্য এটি সবচেয়ে কার্যকরী বিকল্প।

Airtel ২৯৯ টাকার প্ল্যান

কম ডেটা হলেও বেশি সুবিধা চাওয়া গ্রাহকদের জন্য এটি একটি স্মার্ট পছন্দ। ভ্যালিডিটি ২৮ দিন, ডেটা প্রতিদিন 1GB, আনলিমিটেড কল, SMS প্রতিদিন ১০০টি। Wynk Music, Hello Tunes, Apollo 24/7 সার্ভিস ফ্রি, ভালো রুরাল নেটওয়ার্ক কভারেজ। গ্রামাঞ্চলে যারা থাকেন এবং নির্ভরযোগ্য কানেকশন খোঁজেন, তাদের জন্য উপযুক্ত।

Vi র ২৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে ডেটা পরিমাণ কম হলেও, বোনাস সুবিধা দারুণ আকর্ষণীয়। ভ্যালিডিটি ২৮ দিন, ডেটা প্রতিদিন 1GB, আনলিমিটেড কল, SMS প্রতিদিন ১০০টি। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা, Weekend Data Roll over ফিচার। কিন্তু এখনো পর্যন্ত 5G পরিষেবা চালু হয়নি, কিছু অঞ্চলে দুর্বল নেটওয়ার্ক।

১লা আগস্ট থেকে UPI লেনদেনের নিয়ম বদল! কি কি নতুন নিয়ম আসতে চলেছে?

উপসংহার

প্রতিটি প্ল্যানের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি গেমার বা OTT ইউজার হন, তবে Jio আপনার জন্য বেস্ট। কিন্তু স্বাস্থ্য পরিষেবা ও মিউজিকের জন্য পছন্দ করেন, তাহলে Airtel। আর রাত জেগে ইন্টারনেট ব্যবহার করতে ভালোবাসেন, তাহলে Vi হতে পারে আপনার সেরা সঙ্গী।

Related Articles