টেলিকম

Jio আবার কামাল দেখাল। Airtel, VI, BSNL এর সমস্যা বাড়ল! TRAI এর রিপোর্টে বড় খোলাসা

Telecom Regulatory Authority of India

TRAI (Telecom Regulatory Authority of India) প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে আবারও Jio দেখাল দাপট। দেশের টেলিকম পরিষেবা নিয়ে প্রকাশিত এই রিপোর্টে পরিষ্কার দেখা গেছে, Jio সব থেকে ভালো নেটওয়ার্ক পারফরম্যান্স এবং গ্রাহক সন্তুষ্টির দিক থেকে এগিয়ে। রিপোর্ট অনুযায়ী, ডেটা স্পিড, কল কোয়ালিটি ও রিচ সিগন্যাল সব দিক থেকেই Jio অন্যান্য সংস্থা গুলিকে পিছনে ফেলে দিয়েছে। এর ফলে Airtel, Vodafone Idea (VI) এবং BSNL এর ওপর চাপ অনেকটাই বেড়ে গেছে।

TRAI রিপোর্টে Jio এর পারফরম্যান্স

TRAI এর ডেটা অনুযায়ী, Jio দেশের সবচেয়ে দ্রুততম মোবাইল ইন্টারনেট প্রদানকারী সংস্থা হিসেবে উঠে এসেছে। গড় ডাউনলোড স্পিড 24.5 Mbps, যা Airtel ও VI এর চেয়ে অনেক বেশি, কল ড্রপ রেট অনেকটাই কম, ফলে গ্রাহকদের সন্তুষ্টিও বেশি, গ্রামীণ এবং শহর দুই এলাকাতেই সিগন্যালের মান অত্যন্ত ভালো।

Airtel ও VI সমস্যায়

Airtel এবং VI গ্রাহকদের অভিযোগ দিন দিন বাড়ছে। TRAI এর রিপোর্টে দেখা গেছে, এই দুই সংস্থার পরিষেবায় কল ড্রপ, লো স্পিড এবং নেটওয়ার্ক ইস্যু অনেক বেশি। VI এর ক্ষেত্রে গড় স্পিড 11.2 Mbps, যা বাজারে সবথেকে কম, Airtel এর কল ড্রপ রেট বেড়ে গেছে সম্প্রতি সময়ে, গ্রাহক সাপোর্টের ক্ষেত্রেও Jio অনেকটাই এগিয়ে।

BSNL এর পরিস্থিতি আরও খারাপ

সরকারি টেলিকম সংস্থা BSNL এখনও 4G পরিষেবা পুরোপুরি রোলআউট করতে পারেনি, যা বড় সমস্যার কারণ। TRAI রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, BSNL এর নেটওয়ার্কে বারবার বিচ্ছিন্নতা এবং স্লো স্পিড বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই রিপোর্ট সামনে আসার পর দেখা যাচ্ছে, বহু গ্রাহক এখন Airtel বা VI থেকে Jio তে পোর্ট করতে শুরু করেছেন।

সাশ্রয়ী প্ল্যানের সাথে ভালো স্পিড ও কভারেজ, সহজে গ্রাহক পরিষেবা পাওয়া যাচ্ছে, ডিজিটাল ইকোসিস্টেম Jio TV, Jio Cinema, Jio Saavn গ্রাহকদের বাড়তি সুবিধা দিচ্ছে। যা বাকি সকল টেলিকম কোম্পানি গুলো দিতে পারছেন না। বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, Airtel এর কাছেই আছে একমাত্র সম্ভাবনা Jio-কে টক্কর দেওয়ার। তবে তার জন্য প্রয়োজন উন্নত নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এবং কম স্পিড ও কল ড্রপ সমস্যার সমাধান।

উপসংহার

TRAI এর এই রিপোর্ট গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যারা এখন নতুন সংযোগ নিতে চাইছেন বা অপারেটর বদলানোর কথা ভাবছেন, তাদের জন্য এই রিপোর্ট নির্দেশক। Jio তার স্পিড, কভারেজ ও সার্ভিস দিয়ে এককথায় বাজারে আধিপত্য বিস্তার করেছে। Airtel এবং VI যদি গ্রাহক ধরে রাখতে চায়, তাহলে তাদের এখনই বড় কিছু পরিবর্তন আনতে হবে।

Related Articles