Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে ঢুকবে জুন মাসে? মা বোনেদের কি জানালো পশ্চিমবঙ্গ সরকার
Govt Scheme for Women
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রতি মাসে লক্ষ লক্ষ মা বোনেদের আর্থিক সহায়তা করে থাকে। জুন ২০২৫ সালে এই প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে, তা নিয়ে ইতি মধ্যেই আগ্রহ ও উদ্বেগ দেখা দিয়েছে উপভোক্তাদের মধ্যে। রাজ্য সরকারের সর্বশেষ আপডেট অনুযায়ী, জুন মাসের টাকা ৫ থেকে ১২ জুন এর মধ্যে উপভোক্তাদের একাউন্টে ঢুকতে শুরু করবে।
Lakshmir Bhandar Payment Update
জুন মাসের জন্য জানানো হয়েছে যে ব্যাংকিং প্রক্রিয়া আগেই শুরু হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই টাকা ঢুকবে, সরকার এটাও জানিয়েছে, কোনও টেকনিক্যাল সমস্যা না হলে সময় মতো টাকা পৌঁছে যাবে। মুলত মাসের ১০ তারিখের মধ্যেই এই টাকা ঢুকে যায় মা বোনেদের ব্যাংকে আর যদি কোন সমস্যা থাকে ব্যাংকে তাহলে সমস্যা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কী কী দেখে নেবেন?
আপনার ব্যাংক একাউন্ট অ্যাক্টিভ আছে কি না, মোবাইল নম্বর ঠিক আছে কি না, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত আছে কি না, ব্যাংক পাস বুক আপডেট করুন, মোবাইলে SMS এলার্ট চালু রাখুন। গত মে মাসে অধিকাংশ উপভোক্তার ৬ থেকে ১০ তারিখের মধ্যে টাকা ঢুকেছে। সেই ট্রেন্ড অনুযায়ী, জুন মাসেও একই সময়ের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা প্রবল।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পেলে কী করবেন?
যদি নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও টাকা না ঢোকে, তাহলে জেলা সমাজ কল্যাণ দপ্তর বা BDO অফিসে রিপোর্ট করুন, রাজ্য সরকারের জন সেবা পোর্টাল বা Toll Free Number ব্যবহার করুন। আর না হলে ফের যবে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই সময়ে যোগাযোগ করতে পারেন তাহলে ভালো হবে বা দরকার হলে নতুন করে আবেদন করতে পারবেন।
জুন মাসে পশ্চিমবঙ্গে ফ্রি রেশন সামগ্রীর তালিকা। কোন রেশন কার্ডে কত কিলো খাদ্য সামগ্রী পাওয়া যাবে?
এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনও নতুন নিয়ম বা পরিবর্তন ঘোষণা করেনি। তবে কিছু দিন আগেই একটা খবর পাওয়া গেছিলো যে, আগামী দিনে টাকার পরিমাণ বাড়ানোর চিন্তা ভাবনা চলছে। কিন্তু এখন পর্যন্ত সেই নিয়ে কোন ধরণের আপডেট পাওয়া যায়নি এবং লক্ষ্মী ভাণ্ডার (Lakshmir Bhandar) স্কিমে আগামী ২০২৬ সালের ভোটের আগে ফের কোন বড় আপডেট পাওয়া যেতে পারে বলে মনে করছেন অনেকেই।



