প্রকল্প

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া বন্ধ হতে পারে! এই নিয়ম না মানলে

আগামী মাস অর্থাৎ নতুন বছরের শুরুর আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) নিয়ে বড় আপডেট পাওয়া গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সূচনা করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভান্ডার (Laxmi Bhandar Scheme) সবচেয়ে জনপ্রিয়। ২০২১ সালে এই প্রকল্প সূচনা করা হয় (Government of West Bengal).

Lakshmir Bhandar Payment Maybe Stop for Lack of Bank Account Aadhaar Link

এই প্রকল্পের সূচনা করার মূল লক্ষ্য ছিল রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা দেওয়া। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা দেওয়া হয় সেই অনুদান একজন মহিলা নিজের প্রয়োজনে এবং পরিবারের প্রয়োজনে সেই টাকা ব্যবহার করতে পারেন, সেই সাথে এমন অনেক মহিলা রয়েছেন যারা প্রত্যেক মাসের অনুদানের টাকা জমিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করে নিজের পায়ে দাড়ানোর চেষ্টা করছেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প status check

২০২১ সালের সূচনা হওয়ার সময় এই প্রকল্পের অনুদান মাত্রা অনেকটাই কম ছিল। প্রকল্প শুরুর সময় আর্থিক অনুদান মাসিক ৫০০ টাকা থাকলেও ২০২৪ সালের নির্বাচনের সময় থেকে অনুদান অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকা দেওয়া হয় এবং তপশিলি উপজাতিদের জন্য মাসিক ১২০০ টাকা দেওয়া হয়।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খবর

জানা যাচ্ছে, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া ডিসেম্বর মাস থেকে বন্ধ হয়ে যাবে। এই খবর লক্ষ্মীর ভান্ডার গ্রাহকদের কাছে অনেকটাই চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না? বর্তমানে রাজ্য সরকার দ্বারা সূচনা করা লক্ষীর ভান্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পের কারচুপির অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, এমন অনেক গ্রাহক রয়েছেন যাদের একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা রয়েছে এবং প্রত্যেকটি অ্যাকাউন্ট এই প্রকল্পের টাকা ঢুকছে। এই সমস্ত গ্রাহকদের বাছাই করে তালিকা করা হবে, সেই তালিকায় যে সমস্ত গ্রাহকদের নামে কারচুপির অভিযোগ উঠবে তাদের ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা আর ঢুকবে না। রাজ্য সরকার চাইছেন রাজ্য জুড়ে যোগ্য গ্রাহকদের লক্ষীর ভান্ডার প্রকল্পের নিরবিচ্ছন্ন সুবিধা বজায় রাখার কিন্তু অযোগ্য গ্রাহকদের জন্য টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে চলেছে।

এই কারণে ডিসেম্বরের মাসের আগে এই প্রকল্পের অন্তর্ভুক্ত যে সমস্ত গ্রাহক রয়েছেন, তাদের প্রত্যেক গ্রাহককে একটি নিয়ম পালন করতে হবে। সেটি হলো – আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক করাতে হবে। আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক করাটা বাধ্যতামূলক করা হয়েছে। ডিসেম্বর মাসের আগে এই কাজটি না করলে ডিসেম্বর মাস থেকে কোন টাকা ঢুকবে না।

Bangla Awas Yojana (বাংলা আবাস যোজনা ২০২৪)

একজন ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিনা সেটি পর্যালোচনা করার জন্যই আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক করাটা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই লিংক করে নিন। অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যাদের কাছে গিয়ে পৌঁছাবে না এই নিয়মের কথা।

আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে আবেদন করুন। আয়ুষ্মান কার্ডের সুবিধা জানলে অবাক হবেন

সেই সমস্ত গ্রাহকরা যদি এই কাজটি না করে থাকেন তাহলে তাদের কাছে ব্যাপারটি খুবই দুঃখের যে তাদের ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের অনুদান বন্ধ হয়ে যাবে, তবে আমরা চাইবো আমাদের প্রতিবেদনের মাধ্যমে এই প্রকল্পের গ্রাহকদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়ার, যাতে তারা খুব দ্রুত এই জরুরী কাজটি সম্পন্ন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান পাওয়ার সুবিধাকে বজায় রাখতে পারে।
Written by Shampa debnath

Related Articles